Job News: কল্যাণী এইমস-এ চাকরিতে সুবর্ণ সুযোগ, বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ

Published : Jun 05, 2026, 09:34 AM IST
Job

সংক্ষিপ্ত

Job News: সরকারি হাসপাতালে চাকরিতে দারুন সুযোগ। আজই করুন আবেদন। কীভাবে আবেদন করবেন এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Job News: চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। এবার নিয়োগ চলছে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কল্যাণী এইমস। জানা গিয়েছে, সরকারি এই হাসপাতালে গবেষক পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে কাজের জন্য আবেদন জানাতে পারবেন।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

সংস্থায় নিয়োগ করা হবে- প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ৩টি। প্রতিষ্ঠানের কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। গবেষণা প্রকল্পটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর (আইসিএমআর) অর্থানুকূল্যে চালিত। সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৩০ এর মধ্যে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনও বিষয়ে স্নাতক হলেই মিলবে আবেদনের সুযোগ।

কীভাবে আবেদন জানাবেন?

কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের হোমপেজে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৪ জুন। বিশদ তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

এদিকে, যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ চলছে ন্যাশনাল প্রজেক্টস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডে। রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে।

 আগ্রহী প্রার্থীদের সংস্থার কলকাতা দফতরে কাজে নিযুক্ত করা হবে। চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তাই আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

ন্যাশনাল প্রজেক্টস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে সংস্থায় সাইট ইঞ্জিনিয়ার (আর্কিটেক্ট) এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা চারটি। জানা গিয়েছে, এরপর নিযুক্তদের কাজের ভিত্তিতে এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে। সংস্থার তরফে নিযুক্তদের কলকাতার দফতরে পোস্টিং দেওয়া হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Job News: রাষ্ট্রায়ত্ত সংস্থায় ইঞ্জিনিয়ার পদে প্রচুর কর্মী নিয়োগ চলছে, জানুন আবেদনের শেষ তারিখ
দশম উত্তীর্ণ হলেই সরকারি হাসপাতালে কাজের সুযোগ, কীভাবে করবেন আবেদন? রইল বিস্তারিত