রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী নিয়োগ, দশম উত্তীর্ণেরা পাবেন কাজের সুযোগ, জেনে নিন কীভাবে করবেন আবেদন

Published : Jul 14, 2026, 09:26 AM IST
job vacancy

সংক্ষিপ্ত

হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড তার ব্যারাকপুর ডিভিশনের জন্য ২৭ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে। দশম উত্তীর্ণ এবং নির্দিষ্ট ট্রেডে আইটিআই পাশ করা প্রার্থীরা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার দশম উত্তীর্ণেরা পাবেন কাজের সুযোগ। সুযোগ মিলবে রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের। নিয়োগ হবে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড-এ। মোট আসন প্রায় ২৭টি। আগ্রহীরা শিক্ষানবিশ হিসেবে কাজ করতে পারবেন। জেনে নিন বিস্তারিত।

শূন্যপদ

শীঘ্রই নিয়োগ হবে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড-এ। মোট আসন প্রায় ২৭টি। আগ্রহীরা শিক্ষানবিশ হিসেবে কাজ করতে পারবেন। শূন্যপদ আছে মোট ২৭টি। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড-এর পক্ষ থেকে নিয়োগ করা হবে ট্রেড অ্যাপ্রেন্টিস। শিক্ষনবিশ হিসেবে তাদের ব্যারাকপুরের ডিভিশনে পোস্টিং দেওযা হবে।

ওয়েল্ডার,টার্নার, মেকানিস্ট, ইলেকট্রিশিয়ান, ফিটার ট্রেড বাছাই করা প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) থেকে যারা উল্লিখিত ট্রেডে উত্তীর্ণ হয়েছেন, তারা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। এক্ষেত্রে তাদের ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দশম উত্তীর্ণ হতে হবে।

বয়সের সীমা

নিয়োগ হবে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড-এ। মোট আসন প্রায় ২৭টি। নিয়োগ হবে শিক্ষানবিশ পদে। এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে। তাঁদের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ অনুসারী প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক দেওয়া হবে। মোট এক বছরের জন্য বাছাই করা প্রার্থীরা প্রশিক্ষণ পাবেন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র নিয়ে সরাসরি সংস্থার ব্যারাকপুরের ডিভিশনে আসতে হবে। ২৪ জুলাই ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন আবেদনপত্রের সঙ্গে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র-সহ সরকারি পরিচয়পত্র সঙ্গে রাখা আবশ্যক। এই বিষয়ে অন্যান্য তথ্য জানতে সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে পারেন। তাই সবার আগে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড-এর ওয়েবসাইটে যান। সেখান থেকে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেই বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ্ধতি মেনে করুন আবেদন। ২৪ জুলাই হবে ইন্টারভিউ। এই দিন সমস্ত নথি সহ উপস্থিত হন। বয়সের প্রমাণ পত্র থেকে সকল জরুরি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Education Scholarship: ৫০ হাজার টাকা পর্যন্ত মিলবে স্কলারশিপ, কারা পাবেন? জেনে নিন আবেদনের যোগ্যতা ও শেষ তারিখ
Madhyamik Exam 2027 Routine: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা, জানুন কবে কোন পরীক্ষা?