স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে কর্মী নিয়োগ, জেনে নিন কীভাবে করবেন আবেদন? শূন্যপদ কয়টি?

Published : Apr 15, 2026, 09:19 AM ISTUpdated : Apr 15, 2026, 09:25 AM IST
SBI

সংক্ষিপ্ত

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চুক্তি ভিত্তিতে লিড বিজনেস অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ করছে। মোট আটটি শূন্যপদের জন্য আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে। উচ্চপদস্থ কর্মী নিয়োগ করবে SBI। লিড বিজনেস অ্যানালিস্ট পদে হবে নিয়োগ। এবার চুক্তি ভিত্তিক পাঁচ বছরের জন্য নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জেনে নিন কীভাবে করবেন আবেদন। রইল বিস্তারিত। 

বয়সের সীমা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে নিয়োগ হবে বিজনেস অ্যানালিস্ট পদে । এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০-র মধ্যে। আট বছর সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তেমনই রয়েছে আরও কিছু প্রয়োজনীয় যোগ্যতা। বিস্তারিত তথ্য মিলবে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি থেকে। 

যোগ্যতা

বিজনেস অ্যানালিস্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অথবা ডেটা সায়েন্স বিষয় ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০-র মধ্যে। বাকি যোগ্যতা জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। বর্তমানে চলছে আবেদন প্রক্রিয়া তাই দেরি না করে আবেদন করুন। 

শূন্যপদ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে নিয়োগ হবে বিজনেস অ্যানালিস্ট পদে । এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০-র মধ্যে। শূন্যপদ মোট আটটি। কর্মস্থল মুম্বই-সহ দেশের যে কোনও রাজ্য হতে পারে। বার্ষিক বেতন ৪৫ লক্ষ টাকা। কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অথবা ডেটা সায়েন্স বিষয় ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকলে দ্রুত আবেদন করুন। 

আবেদন পদ্ধতি

এসবিআই-তে কাজের জন্য আবেদন করতে হলে সবার আগে https://sbi.bank.in/web/careers/  -এ যান। এবার হোমপেজ থেকে কেরিয়ার-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুসারে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিন। ৪ মে আবেদনের শেষ দিন।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Vacancy: কেন্দ্রীয় সরকারি সংস্থায় কর্মখালি, কোন পদে হবে নিয়োগ? রইল বিস্তারিত
Meity Summer Internship 2026: মন্ত্রকে কাজ করার সরকারি সুযোগ! MeitY দেবে ৩০,০০০ টাকা উপবৃত্তি, রইল বিস্তারিত