পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। ২০২৫ সালের দ্বিতীয় SLST (AT)-এর অধীনে নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশনের সূচি প্রকাশ করা হয়েছে।
পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। ২০২৫ সালের দ্বিতীয় SLST (AT)-এর অধীনে নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশনের সূচি প্রকাশ করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইন্টারভিউয়ের দিনক্ষণ জানতে পারলেন চাকরিপ্রার্থীরা।
26
তবে আপাতত সমস্ত বিষয়ের প্রার্থীদের জন্য নয়, বাংলা এবং জীবনবিজ্ঞান বিষয়ের প্রার্থীদের জন্য এই সূচি প্রকাশ করেছে কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাবে। আর ৮ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া।
36
WBSSC-র তরফে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকে কমিশনের সরকারি ওয়েবসাইটে সংশ্লিষ্ট প্রার্থীরা নিজেদের ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। ওই চিঠিতেই প্রার্থীদের নির্ধারিত দিন, সময় এবং প্রয়োজনীয় নির্দেশিকা উল্লেখ থাকবে।
46
ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের দিন অনলাইন আবেদনপত্রে উল্লেখ করা সমস্ত তথ্যের স্বপক্ষে প্রয়োজনীয় নথি, প্রশংসাপত্র ও শংসাপত্র সঙ্গে রাখতে হবে। আবেদনপত্রে দেওয়া কোনও তথ্যের প্রমাণ দেখাতে না পারলে সমস্যা তৈরি হতে পারে। তাই আগে থেকেই সমস্ত নথি গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
56
কমিশনের নির্দেশিকায় একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। নির্ধারিত দিনে কোনও প্রার্থী ভেরিফিকেশন বা ইন্টারভিউ প্রক্রিয়ায় অনুপস্থিত থাকলে তিনি নিয়োগের পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ হারাবেন। অর্থাৎ, নির্ধারিত দিনে উপস্থিত থাকা অত্যন্ত জরুরি।
66
উল্লেখ্য, ২০১৬ সালের SSC-র শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে ওই নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।
সেই নির্দেশ মেনেই ২০২৫ সালে নতুন নিয়মে দ্বিতীয় SLST-এর নিয়োগ প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন। তবে নতুন নিয়োগবিধি নিয়েও একাধিক প্রার্থী আদালতের দ্বারস্থ হন। ২০২৬ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি ও প্রশাসনিক আলোচনা শুরু হয়। এখন নজর রয়েছে বাংলা ও জীবনবিজ্ঞান বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়ার দিকে। পরবর্তী সময়ে অন্য বিষয়ের প্রার্থীদের জন্যও সূচি প্রকাশ করা হয় কি না, সেদিকেই তাকিয়ে চাকরিপ্রার্থীরা।
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.