মাত্র দশ মিনিটে অক্সিজেন পৌঁছে যাবেন, সুরেশ রায়নার পোস্ট দেখা মাত্রই তৎপর সোনু

Published : May 07, 2021, 11:04 AM IST
মাত্র দশ মিনিটে অক্সিজেন পৌঁছে যাবেন, সুরেশ রায়নার পোস্ট দেখা মাত্রই তৎপর সোনু

সংক্ষিপ্ত

সোনু সুদের সাহায্যে এবার উপকৃত রায়না  সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন  পোস্ট করলেন একটি ম্যাসেজ  মুহূর্তে পোস্ট দেখে তৎপর সোনু 

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সোনু সুদ। আর সেই অস্ত্র কাজে লাগিয়ে করোনা কালে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সাধারণের প্রতি। একের পর এক সেলেবরা সাহায্য করলেও তা ছিল ক্ষণস্থায়ী। তবে সোনু সুদের দরজা কখনও বন্ধ হয়নি। আমফানই হোক বা কর্মহীনতার শিকারই হোক। এক ডাকে সারা পাওয়া যায় তাঁর। পর্দার ভিলেন বাস্তবের হিরোতে পরিণত হয়েছিলেন রাতারাতি। 

আরও পড়ুন- রাজধানীর পরিযায়ী শ্রমিকদের পাশে সানি, ১০,০০০ জনের মুখে তুলে দিলেন খাবার 

করোনার দ্বিতীয় ঢেউয়েও সোনুর এই কাজ জারি রয়েছে। তৈরি হয়েছে তাঁর বিশেষ টিম। সারা দেশ জুড়ে পৌছে যাচ্ছে তাঁর সাহায্য, ছবিটা বর্তমানে ঠিক এমনই। আর তাই এবার সাহায়্য চাওয়া মাত্রই নজরে এলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটর সুরেশ রায়না। তিনি পরিবারের একজনের অসুস্থতার কথা জানিয়ে লিখেছিলেন, দ্রুত একটি অক্সিজেন চাই। এই পোস্টট দেখা মাত্রই উত্তর করলেন সোনু। 

 

 

সোশ্যাল মিডিয়ায় সাফ লিখলেন, তাঁকে যেন বিস্তারিতভাবে সব তথ্য জানানো হয়, তাহলে তিনি দশ মিনিটের মধ্যেই পৌঁছে দেবেন অক্সিজেন। এই পোস্ট দেখা মাত্রই আবারও প্রশংসিত হন সোনু সুদ। জাতীয়স্তরে এভাবে সাহায্য পৌঁছে দেওয়ার ছবিটা  ধরা পড়াছে যে হারে, তা থেকে নিঃসন্দেহে সাধারণের একমাত্র ভরসার জায়গা তৈরি হয়েছে সোনু সুদ। 

PREV
click me!

Recommended Stories

Riyadh Attack: রিয়াধের টাওয়ারে হাউথি হামলায় আহত ২ ভারতীয়, কড়া নিন্দা জানাল দিল্লি
Miss Universe 2026: মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো, ছিটকে গেলেন ভারতের কেজিয়া