
সপ্তাহের শুরুতেই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ (Daily Corona Cases) অনেকটা কমে গিয়েছিল। ৫০০-র নিচে নেমে গিয়েছিল সংক্রমণ। কিন্তু, কটা দিন যেতে না যেতেই ফের বাড়ল সংক্রমিতের সংখ্যা। বেড়ে তা সাড়ে ৫০০ ছাড়িয়ে গিয়েছে। সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা। কারণ রাজ্যের নিরিখে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি কলকাতায় (Kolkata)। তালিকায় তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), হুগলি (Hooghly), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) ও হাওড়া (Howrah)।
মঙ্গলবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৫০৭। গত ২৪ ঘণ্টায় তা সাড়ে ৫০০ ছাড়িয়ে গিয়েছে। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭৪ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৩ জন। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২০ হাজার ৮০৩।
আরও পড়ুন- প্রথম পরীক্ষার ১৫ দিন পরও করোনা পজিটিভ ওমিক্রন আক্রান্ত ডাক্তার
তবে সংক্রমিতের সংখ্যা বাড়লেও কমেছে দৈনিক মৃতের সংখ্যা। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যু হয়েছিল ৯ জনের। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬৮ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৬।
রাজ্যের নিরিখে একদিনে সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কালিম্পং ও পুরুলিয়ায়। এই দুই জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ জন করে। তারপরই রয়েছে আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম। এই দুই জেলায় আক্রান্তের সংখ্যা ২ জন। এছাড়া উত্তরবঙ্গের (North Bengal) অন্য জেলাগুলির মধ্যে কোচবিহারে আক্রান্তের সংখ্যা ১০, দার্জিলিংয়ে ২১, জলপাইগুড়িতে ১০, উত্তর দিনাজপুরে ৪, দক্ষিণ দিনাজপুরে ৭ ও মালদহে ৪।
রাজ্যের মধ্যে সবথেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কলকাতায় (Kolkata)। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ১৮৩ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০২ জন। তালিকায় তার ঠিক পরেই রয়েছে হুগলি। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৬। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪১ জন। তারপর রয়েছে হাওড়া। সেখানে আক্রান্ত ৩৮ জন।
দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়ায়। ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩টি জেলার বাসিন্দার। তার মধ্যে উত্তর দিনাজপুরে ১ জন, উত্তর ২৪ পরগনায় ২ জন ও কলকাতায় ৩ জনের মৃত্যু হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.