অক্সিজেন সংকট, এই সময় কোনও অপচয় নয়, হাসপাতালগুলোকে নির্দেশ রাজ্য স্বাস্থ্য দফতরের

Published : Apr 27, 2021, 01:49 PM ISTUpdated : Apr 27, 2021, 02:40 PM IST
অক্সিজেন সংকট, এই সময় কোনও অপচয় নয়, হাসপাতালগুলোকে নির্দেশ রাজ্য স্বাস্থ্য দফতরের

সংক্ষিপ্ত

বন্ধ হোক অক্সিজেনের অপচয়  দেশ রাদজ্যজুড়ে অক্সিজেনের হাহাকার হাসপাতালগুলোতে নির্দেশ স্বাস্থ্য দফতরের  বন্ধ হোক অক্সিজেনের অপচয় 

রাজ্য, কেন্দ্র জুড়ে অক্সিজেনের অভাব। একের পর এক রোগীর পরিবার থেকে উঠছে অভিযোগ, পাওয়া যাচ্ছে না অক্সিজেন। এমন পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য তরজা তুঙ্গে। কেন মিলছে না অক্সিজেন, তা নিয়ে প্রশ্ন তুলছে দুই তরফই। মাঝ খান থেকে একের পর এক রোগী অসুস্থ হয়ে অক্সিজেনের অভাবে মারা যাওয়ার খবর উঠে আসছে সামনে। এই মর্মান্তিক ঘটনা এড়াতে এবার তৎপর হতে হবে হাসপাতালগুলোকে। 

আরও পড়ুন- কলকাতার অবস্থা দিল্লির মত হবে না তো? সাবধানবানীতে কী বলছেন তথ্য বিজ্ঞানী

হাসপাতালে মজুত অক্সিজেনের ব্যবহার করতে হবে সময় বিশেষে। বুঝে শুনে তবেই দিতে হবে কোনও রোগীকে অক্সিজেন। অনেকেই আছেন যাঁদের অক্সিজেন না দিলেও চলে। তাঁদের ক্ষেত্রে অন্য ব্যবস্থা নিতে হবে। বা পরিমাণ ঠিক কতটা তাও বুঝতে হবে। সেই অনুযায়ী দিতে হবে অক্সিজেন। যাঁদের বেশি প্রয়োজন তাঁদের দিতে হবে আগে। 

আরও পড়ুন- Election Live Update- শেষ দফাতেই শীতলকুচির রক্তাক্ত বুথে নির্বাচন, নির্দেশ কমিশনের 

রাজ্য স্বাস্থ্য দফতর থেকে এবার এমনই নির্দেশিকা জারি করা হল। প্রতিটা হাসপাতালেই এই বিষয় সচেতনতা প্রয়োজন। সম্প্রতি বাইরে অক্সিজেন বিক্রি নিয়ে বিধি নিষেধ জারি করা হয়েছে। প্রেসক্রিপশন ছাড়া দেওয়া হবে না অক্সিজেন। কোভিড পজিটিভ রিপোর্ট থাকতে হবে। 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

click me!

Recommended Stories

আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি
Today’s News in Bengali Live: আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি