৮০ লাখের বাজেটে সাজছে গড়িয়ার নব দুর্গা মিতালি সংঘ, শুভ উদ্ধোধনে সৌরভ গঙ্গোপাধ্যায়

Published : Sep 09, 2022, 07:05 PM ISTUpdated : Sep 10, 2022, 12:32 PM IST
৮০ লাখের বাজেটে সাজছে গড়িয়ার নব দুর্গা মিতালি সংঘ, শুভ উদ্ধোধনে সৌরভ গঙ্গোপাধ্যায়

সংক্ষিপ্ত

 থিম পুজো নয় বরং সাবেকিয়ানা ছোঁয়াতেই নব দুর্গার আরাধনা করে গড়িয়ার নব দুর্গা মিতালি সংঘ। প্রতি বছরই মহামায়ার ১০৮ রূপের মধ্যে যেকোনও ৯ টা রূপ তারা ফুটিয়ে তোলেন। এবারও তেমনই মায়ের রূপ দেখা যাবে। ২৭ আগস্ট পুজোর শুভ উদ্বোধনে   গড়িয়ার নব দুর্গা মিতালি সংঘে উপস্থিত থাকছেন সকলের মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়।  এছাড়াও আরও অনেক আকর্ষণও রয়েছে মিতালি সংঘে।

বাঙালির বারো মাসে তেরো পার্বনের মধ্যে শ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপুজো। পুজো নিয়ে বরাবরই বাঙালির একটা টানটান উত্তেজনা রয়েছে।হাতে আর মাত্র কয়েকদিন। সারা শহর আবার সেজে উঠবে আলোয়। এই বছর দুর্গাপুজো যেন বাঙালির কাছে একটু বেশি বাড়তি পাওনা। কারণ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। তা যেন বড় গর্বের ও আনন্দের বটে। 
 করোনাকালে মহাসঙ্কট কাটিয়ে যেন ফের ছন্দে ফিরেছে আট থেকে অষ্টাদশী। পুজোর আনন্দে খুশির রেশ বাঙালির মনে। 

দেবী দুর্গার আগমনে চারিদিকে যেন সাজো সাজো রব। মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা দিয়েই দুর্গাপুজোর শুভারম্ভ। ইতিমধ্যেই সাদা কাশফুল জানান দিচ্ছে মা আসছে।  ঘরে ফিরছে উমা। গোটা বছর ভর এই দিনটার জন্য মুখিয়ে থাকে বাঙালিরা। ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুজোর কাউন্টডাউন। প্যান্ডেল থেকে ঠাকুর, পুজোর থিম থেকে লাইটিং সবকিছুর প্রস্তুতিই এখন তুঙ্গে। কোন পুজোর কী থিম তা জানতেও মুখিয়ে রয়েছেন সকলেই। কলকাতাতে এখন থিম পুজো নিয়ে রীতিমতো হাড্ডাহাড্ডি টক্কর চলছে। প্রতি বছরই নয়া নয়া থিম নিয়ে হাজির হচ্ছে কলকাতার সব পুজো কমিটি। তবে থিম পুজো নয় বরং সাবেকিয়ানা ছোঁয়াতেই নব দুর্গার আরাধনা করে গড়িয়ার নব দুর্গা মিতালি সংঘ। প্রতি বছরই মহামায়ার ১০৮ রূপের মধ্যে যেকোনও ৯ টা রূপ তারা ফুটিয়ে তোলেন। এবারও তেমনই মায়ের রূপ দেখা যাবে।  ইতিমধ্যেই কলকাতার সমস্ত শারদ সম্মান রয়েছে গড়িয়ার নব দুর্গা মিতালি সংঘের ঝুলিতে। 

গড়িয়ার নব দুর্গা মিতালি সংঘ এবছর ৮২ তম দুর্গোৎসবে অন্যরকমের চমক রাখছে দর্শনার্থীদের জন্য। নব দুর্গা মিতালি সংঘের সেক্রেটারি অভ্র মুখোপাধ্যায় জানিয়েছেন, স্বাধীনতা ৭৫ তম উদযাপন বর্ষে একটু অন্য ধরনের চিন্তাভাবনা রয়েছে তাদের। চলতি মাসের ২৭ তারিখ পুজোর শুভ উদ্বোধন হবে নব দুর্গা মিতালি সংঘে। এদিন উপস্থিত থাকবেন নরেন্দ্রপুরের সেক্রেটারি, মন্ত্রী অরুপ বিশ্বাস সহ আরও নেতা-মন্ত্রীরা উপস্থিত থাকবেন। ২৭ আগস্ট পুজোর শুভ উদ্বোধনে   গড়িয়ার নব দুর্গা মিতালি সংঘে উপস্থিত থাকছেন সকলের মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়।  এছাড়াও আরও অনেক আকর্ষণও রয়েছে মিতালি সংঘে। যেমন সৌরভ গঙ্গোপাধ্যায়ের  ৫০ বছরের বার্থডে সেলিব্রেশনের জমকালো আয়োজন করা হয়েছে নব দুর্গা মিতালি সংঘের মাঠে। সেদিন সৌরভের জন্মদিন উপলক্ষ্যে লর্ডসের গ্যালারির আদলে টাওয়ার তৈরি করা হচ্ছে। সৌরভের সেই স্মরণীয় মুহূর্তকে আবারও মিতালি সংঘের মাঠে দেখা যাবে ২৭ আগস্ট। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় বেশ খানিকক্ষণ সময়ও কাটাবেন নব দুর্গা  পুজো মন্ডপে।  

আরও পড়ুন- ৮৩তম গৌরবময় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত হরি ঘোষ স্ট্রিট সার্বজনীন

আরও পড়ুন-জমজমাট পুজোয় অদেখার যাত্রায় যেতে প্রস্তুতি চলছে সিকদার বাগান সাধারন দুর্গোৎসব কমিটির

আরও পডুন- জগৎ মুখার্জি পার্কের পুজো মণ্ডপে শরতে বর্ষার আমেজ, অন্য পরিবেশ তৈরিতে ব্যস্ত উদ্যোক্তারা

প্রতিমা শিল্পী তপন ভট্টাচার্যর হাতের ছোঁয়ায় নবদুর্গা সজ্জিত হবেন মিতালি সংঘে।  পুজোর বাজেটও গত বছরের তুলনায় বেশ অনেকটাই বেড়েছে। প্রায় ৮০ লক্ষ টাকা বাজেট নিয়ে এই পুজো করছে  গড়িয়ার নব দুর্গা মিতালি সংঘ। গত দুবছর যেহেতু অতিমারিতে সেভাবে কিছু করা যায়নি তাই এবছরটা আরও বেশি করে অভিনবত্বের ছোঁয়া রাখার চেষ্টা করা হয়েছে। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মিতালি সংঘ। পরিবেশ সচেতনতা ও কোভিডের কথা মাথায় রেখেই পুজোর আয়োজন করা হচ্ছে। গত দুবছর ধরে যেভাবে মহামারিতে পুজো হয়েছে সেগুলির সবই ব্যবস্থা করা হবে। সরকারি নির্দেশিকা মেনে মাস্ক থেকে স্যানিটাইজার, দুরত্ব সবকিছু বজায় রেখেই প্যান্ডেলে এসে প্রতিমা দর্শন করাটাই সকলের জন্য শ্রেয়।  নব দুর্গা মিতালি সংঘের সেক্রেটারি অভ্র মুখোপাধ্যায় সকলের উদ্দেশ্যে জানিয়েছেন, গত দুবছর আমরা যেভাবে যতটা আনন্দ থেক বঞ্চিত হয়ে পুজো কাটিয়েছে তার থেকে এবছর সকলের সঙ্গে অনেক বেশি আনন্দ করে পুজোটা কাটাব ।  

PREV
Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

নেতাজির ভাবনায় বদলে গিয়েছে বাংলার দুর্গা প্রতিমার ধরন, ফিরে দেখা চমকপ্রদ ইতিহাস
Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?