ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

arka deb |  
Published : May 14, 2019, 09:54 PM IST
ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

সংক্ষিপ্ত

ভাঙা পড়ল বিদ্যাসাগরের মূর্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায়  কলকাতা  নকশাল আমলেও এই হিংস্রতা দেখেনি। 

অনেক আগুন দেখেছেন তিনি। আজও আগুন দেখতে তৈরি তিনি। বুঝিয়ে দিলেন বেহালার সভা থেকে। অমিত শাহর মিছিলের পড়ে যে বেনজির নৈরাজ্য বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, তাঁর বিরুদ্ধে  সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

এদিন অমিত শাহের রোড শো ঘিরে তীব্র উত্তেজনা দেখা দেয় কলেজ স্ট্রিটে। তৃণমূল ছাত্র পরিষদ ও বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল রাজপথ। কলেজ স্ট্রিট অঞ্চলে বিজেপি কর্মী ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাঁধে। সেই বচসা শেষ হল এক নজিরবিহীন অভাব্যতায়।  ভাঙা পড়ল বিদ্যাসাগরের মূর্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায়  কলকাতা  নকশাল আমলেও এই হিংস্রতা দেখেনি। বুদ্ধিজীবীরা দ্ব্যর্থহীন ভাষায় এই ঘটনার সমালোচনা করলেন।  

মমতা বন্দ্যোপাধ্যায় এই গেরুয়া সন্ত্রাসকে গুণ্ডামি বললেন। জানালেন, টালিগঞ্জে সভা করার সময় এই নৈরাজ্যের সঙ্গে আদৌ জানতেন না তিনি। জানালেন সংবাদমাধ্যম থেকে সব জেনে তিনি লজ্জিত। বেহালা চৌরাস্তার সভা থেকে রেগে লাল মমতা হুমকি দিলেন, আমার রাজ্যের ঐতিহ্যে হাত দিলে ছেড়ে কথা বলব না।  জনসভা থেকেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বললেন বিদ্যাসাগর কলেজে যেতে অবস্থা তদারকি করতে। 

এদিনও মমতা সভা থেকে পাটিগণিত করে বুঝিয়ে দিলেন কেন বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। মমতার দাবি, এই জন্যেই নৈরাজ্যের আবহ তৈরি করছে। 

২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন বদলা নাই বদল চাই  শ্লোগানে, এবার তার হুমকি বদল নয়, বদলা চাই, গণতন্ত্রের বদলা।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বঙ্গে কত দফায় বিধানসভা নির্বাচন? উত্তর ঝুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার ওপর
মুর্শিদাবাদে ২ বছরের মধ্যেই বাবরি মসজিদ হবেই, বাবরি যাত্রা থেকে আশাবাদী হুমায়ুন কবীর