ভোটের ফলের দিনে নেটিজেনরা কেন খুঁজছেন সানি লিওনকে

arka deb |  
Published : May 23, 2019, 05:38 PM IST
ভোটের ফলের দিনে নেটিজেনরা কেন খুঁজছেন সানি লিওনকে

সংক্ষিপ্ত

ভোটের সঙ্গে তাঁর সম্পর্কই নেই। তবু লালকেল্লার অধিপতি নির্বাচনের দিন ট্রেন্ডিং হয়ে গেলেন তিনি। সৌজন্যে সাংবাদিকের সামান্য ভুল।

ভোটের সঙ্গে তাঁর সম্পর্কই নেই। তবু লালকেল্লার  অধিপতি নির্বাচনের দিন ট্রেন্ডিং হয়ে গেলেন তিনি। সৌজন্যে সাংবাদিকের সামান্য ভুল।

এদিন ভোট ঘিরে তুমুল উত্তেজনা ছোট বড় সমস্ত সংবাদমাধ্যমে। উদয়াস্ত পরিশ্রমের যে দেড় মাস, তা আজ কার্যত শেষ হতে  চলেছে। এই সময়েই আলোচনার ফাঁকে সানি দেওলকে মুখ ফসকে সানি লিওন বলে ফেললেন বিখ্যাত সাংবাদিক অর্ণব গোস্বামী। ঘটনার ভিডিও কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, এ বছরেই সানি দেওল রাজনীতিতে প্রথম পা রাখলেন। পঞ্জাবের গুরুদাসপুর থেকে লড়ছেন তিনি। প্রায় ৮০ হাজার ভোচে তিনি এগিয়ে আছেন কংগ্রেসের সুনীল জখনরের তুলনায়। প্রসঙ্গত পঞ্জাবে ১৩টির মধ্যে  ৮টি সিটে এগিয়ে আছে বিজেপি।

এদিন সংবাদমাধ্যমকে সানি জানিয়েছেন, "মোদী জিতছেন, তাই আমি খুশি। আশা রাখি মানুষ আমায় জেতাবেন।" সানি চান এই অঞ্চলের নীচুতলার মানুষজনের জন্যে কাজ করতে। 

তাঁকে মানুষ জেতাতেই পারেন, কিন্তু বলা নেই কওয়া নেই সানি লিওনকে জিতিয়ে দিয়ে গেলেন এক সাংবাদিক।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mamata Banerjee CV Ananda Bose Meet: ধর্মতলার ধর্না মঞ্চ থেকেই মমতা সোজা পৌঁছে গেলেন বিদায়ী রাজ্যপালের কাছে, সৌজন্য সাক্ষাৎ
Srijato Accident: দুর্ঘটনার কবলে কবি শ্রীজাতর গাড়ি! ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, এখন কেমন আছেন?