মেয়ের সঙ্গে মায়ের মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রিয়াঙ্কা চোপড়া, দেখে নিন সেই ছবি।

Published : Jun 17, 2022, 10:34 AM ISTUpdated : Jun 17, 2022, 03:22 PM IST
মেয়ের সঙ্গে মায়ের মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রিয়াঙ্কা চোপড়া, দেখে নিন সেই ছবি।

সংক্ষিপ্ত

মায়ের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে একটি দারুন মিষ্টি ছবি পোস্ট করেছেন। ছবিতে প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার মায়ের সঙ্গে তার সদ্যোজাত মালতীর একটি মিষ্টি আদুরে মুহূর্ত ফুটে উঠেছে। দেখে নিন ছবিটি।

আজ প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়ার জন্মদিনে অভিনেত্রী ইনস্টাগ্রামে তার মায়ের সঙ্গে তার এবং তার মেয়ের একসঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তিনটি প্রজন্মকে একসঙ্গে দেখা যাচ্ছে। মায়ের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে একটি দারুন মিষ্টি ছবি পোস্ট করেছেন। ছবিতে প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার মায়ের সঙ্গে তার সদ্যোজাত মালতীর একটি মিষ্টি আদুরে মুহূর্ত ফুটে উঠেছে। দেখে নিন ছবিটি। ছবিতে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া অত্যন্ত যত্ন নিয়ে মালতী অর্থাৎ প্রিয়াঙ্কার কন্যাকে ধরে রেখেছেন। প্রিয়াঙ্কা এবং মধু চোপড়া দুজনেই খুব মিষ্টি আদুরে দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন প্রিয়াঙ্কার সদ্যোজাতর দিকে। 

প্রিয়াঙ্কা ছবিটির সঙ্গে মায়ের জন্য একটি মিষ্টি নোটও লিখেছেন। তিনি লিখেছেন, 'শুভ জন্মদিন মা। তোমার মুখে সবসময় তোমার সংক্রামক হাসিটি বজায় থাকুক। তোমার জীবন এবং অভিজ্ঞতা আমায় জীবনের প্রতিটি দিন অনুপ্রাণিত করে! তোমার একা ইউরোপ সফর ছিল আমার দেখা সেরা জন্মদিন উদযাপন। তোমাকে অনেক ভালোবাসি।' এই বছরের শুরুতে প্রিয়াঙ্কা এবং নিক তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। সারোগেসির মাধ্যমে তাদের সন্তান মালতী ভূমিষ্ঠ হয়েছে। তারপর থেকেই মালতীর ছবি দেখার জন্য প্রিয়াঙ্কার ভক্তরা খুবই উৎসাহিত ছিলেন। অবশেষে তাদের সেই ইচ্ছে পূরণ করলেন অভিনেত্রী। মায়ের জন্মদিনেই মেয়ের ছবির ঝলক পোস্ট করলেন ইনস্টাগ্রামে।

'পাগলি প্রিয়ঙ্কা'!, আচমকাই নিজের আলুথালু ছবি পোস্ট, কী বার্তা দিতে চাইলেন পিগি চপস

নিক জোনাসের পছন্দের বলিউড ডান্স মুভ দেখে কি প্রতিক্রিয়া জানালেন স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া

দ্বিতীয়বারের জন্য কি মা হচ্ছেন ঐশ্বর্য? ঢিলেঢালা পোশাক পরতেই জল্পনা তুঙ্গে

 

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন। প্রায়শই ইনস্টাগ্রামে তিনি নিজের ছবি শেয়ার করেন। দীপাবলি, পুজো, ইস্টার উদযাপন বা তার ছুটি কাটানোর ছবি কিছুই বাদ যায়না তার ইনস্টাগ্রাম পোস্ট থেকে।  প্রিয়াঙ্কার ভক্ত এবং অনুগামীরা সোশ্যাল মিডিয়া থেকে অভিনেত্রীর সমস্ত আপডেট সোশ্যাল মিডিয়া থেকেই পেয়ে যান।

 

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জোনাস তার মেয়েকে নিয়ে কিছু অজানা তথ্য শেয়ার করেছেন। প্রিয়াঙ্কা নিকের প্রথম সন্তান তার জন্মানোর সময়ের অনেক আগেই ভূমিষ্ট হয়েছিল। প্রিম্যাচিওর হিসাবে জন্মানোর কারণে   শিশুটিকে ১০০ দিনের জন্য এনআইসিইউতে রাখতে হয়েছিল। এই কঠিন সময়ে প্রিয়াঙ্কা চোপড়াকে পাথরের মতো শক্ত থাকার জন্য নিক প্রিয়াঙ্কাকে নিখুঁত জীবনসঙ্গী বলেছেন। প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ 'সিটাডেল'-এর শুটিংয়ে ব্যস্ত। এছাড়াও, তাকে ফারহান আখতারের জি লে জারা তে দেখা যাবে। ছবিটিতে প্রিয়াঙ্কার পাশাপাশি ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটকেও দেখা যাবে। গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া কিয়ানু রিভসের ম্যাট্রিক্স রেসারেকশনে তাকে শেষবারদেখা গিয়েছিল।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়