বিশ্বকাপ খেলতে বিলেতে রাহুল, এর মাঝে সুন্দরী সোনাল কী বিস্ফোরণ ঘটালেন

Published : May 30, 2019, 05:27 PM IST
বিশ্বকাপ খেলতে বিলেতে রাহুল, এর মাঝে সুন্দরী সোনাল কী বিস্ফোরণ ঘটালেন

সংক্ষিপ্ত

বিশ্বকাপ খেলতে এখন বিলেতে কে এল রাহুল বলি অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে শুরু হয়েছিল গুঞ্জন সেই জল্পনায় রীতিমতো জল ঢেলে দিলেন সোনাল

জনপ্রিয় তেলেগু অভিনেত্রী তথা গায়িকা সোনাল চৌহান বলিউডের এক চেনা পরিচিত মুখ হয়ে উঠেছিলেন 'জন্নত' ছবির জন্য। ইমরান হাসমীর নায়িকা হিসেবে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন সোনাল। সম্প্রতি বলি অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের যে প্রেমের রসায়ন জোড়দার, সে নিয়েই শুরু হয়েছিল জোড় গুঞ্জন। কিন্তু সেই জল্পনায় রীতিমতো জল ঢেলে দেন সোনাল। 

সম্প্রতি একটি সাক্ষাতকারে ক্রিকেটার কে এল রাহুলের প্রসঙ্গ উঠলে তাঁর এবং রাহুলের সম্পর্কের কথা কার্যত অস্বীকার করেন সোনাল। তাঁর কথায়, রাহুল একজন খুব ভাল এবং প্রতিভাবান ক্রিকেটার। কিন্তু তাঁদের মধ্যে কোনও বিশেষ সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দেন সোনাল। 

লন্ডনে বিশ্বকাপে জয়া আহসান, ভিভ থেকে ব্রেট লি ছবি তুলে করলেন পোস্ট

এই বিশ্বকাপে নাকি ভারতের জয় অনিশ্চিত, নেপথ্যে দায়ী কে- কী বলছে ভাগ্য গণনা

প্রসঙ্গত, একটি টেলিভিশন শো-তে এসে ২৭ বছর বয়সী ক্রিকেটার কে এল রাহুল-এর একটি মন্তব্যকে কেন্দ্র করে চরম কাটা-ছেঁড়া হয়েছিল। এবং সেই সময়ে তাঁর সম্পর্কে অনেকে অনেক বিরূপ মন্তব্যও করেছিলেন। কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। উল্লেখ্য, ২০১৯-এর ক্রিকেট বিশ্বকাপে অংশ নিয়ে রাহুল এখন লন্ডনে। আর এই সময়েই তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক নাকোচ করে দিলেন সুন্দরী সোনাল। তারকাদের সম্পর্ক খুবই আনপ্রেডিক্টেবল! 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা