অসুস্থ পরিচালকের পাশে অক্কি, মুহূর্তে নেটিজেনদের মন জয় করলেন অভিনেতা

Published : Jan 30, 2020, 02:37 PM IST
অসুস্থ পরিচালকের পাশে অক্কি, মুহূর্তে নেটিজেনদের মন জয় করলেন অভিনেতা

সংক্ষিপ্ত

অসুস্থ মিশন মঙ্গল পরিচালক শনিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি খবর পেয়ে পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

২০১৯ সালে অক্ষয় কুমার অভিনীত যে ছবি সর্বাধিক সাড়া ফেলেছিল, তা হল মিশন মঙ্গল। এই ছবি মুক্তির আগে থেকেই জায়গা করে নিয়েছিল খবরের শিরোনামে। ছবি মুক্তির পরই তা জায়গা করে নেয় ২০০ কোটির ক্লাবে। এই ছবি দিয়েই পরিচালনার কাজে বলিউডে হাতেখড়ি হয়েছিল জগন শক্তির। এটি ছিল তাঁর প্রথম ছবি। 

আরও পড়ুনঃ লাল বিকিনিতে সুইমিংপুলে উষ্ণতা ছড়াচ্ছেন হিনা, ফাঁস হল গোপন ভিডিও

বির সাফল্যতার দিকে তাকিয়ে জগন পরবর্তী ছবি তৈরির প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎই বিপত্তিতে পড়তে হয় তাঁকে। ২৫ জানুয়ারি আড্ডার আসরে হঠাৎই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। খবর পেয়ে অক্ষয় কুমার মুহূর্তে হাসপাতালে পৌঁছে যান তাঁর টিম নিয়ে। সেখানেই ডাক্তারেরা প্রাথমিক চিকিৎসার পর জানান, যে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। 

শনিবার থেকেই পরিচালকের অবস্থা আশঙ্কা জনক ছিল। তবে বর্তমানে তিনি বিপদ মুক্তি। এই সময় অক্কিকে পাশে পেলেন তিনি। হাসপাতালের সমস্ত বিল মেটালেন অক্ষয় কুমার। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই তা নেট দুনিয়ায় সারা ফেলে। এদিকে পরিচালক জগন শক্তি পরবর্তী ছবির পরিকল্পনাও সেরে ফেলেন। অক্কিকে নিয়েই কাজ করবেন, এমনটাই স্বপ্ন দেখছেন তিনি। ছবির নামও ঘোষণা করেছিলেন জগন, ইক্কা। তবে জগন-এর বর্তমান অবস্থা স্থিতিশীল, জানালেন ডাক্তার। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা