
Filmmaker Anik Dutta Demise: গত দেড় দশকে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী পরিচালক অনীক দত্তর প্রয়াণে শোকপ্রকাশ করলেন অভিনেতা জিৎ (Jeet)। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার তথা বর্তমানে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পলও (Agnimitra Paul) শোকপ্রকাশ করেছেন। 'এক্স' হ্যান্ডলে জিৎ লিখেছেন, ‘অনীক দত্তর প্রয়াণের খবর পেয়ে আমি গভীরভাবে দুঃখিত। তিনি একজন চমৎকার চলচ্চিত্র নির্মাতা ছিলেন। একজন সৃষ্টিশীল ব্যক্তি ছিলেন। তিনি এমন একজন গল্পবলিয়ে ছিলেন, যিনি সিনেমার মাধ্যমে নিজের ছাপ ফেলে গিয়েছেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি আমি আন্তরিক শোকজ্ঞাপন করছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি। ওঁ শান্তি।’ 'এক্স' হ্যান্ডলে অগ্নিমিত্রা লিখেছেন, ‘চলচ্চিত্র নির্মাতা অনীক দত্তর প্রয়াণে আমি গভীরভাবে দুঃখিত। তাঁর অকাল প্রয়াণ সিনেমা জগৎ এবং টলিউডের (Tollywood) সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য বিরাট ক্ষতি। চমকপ্রদ কাজ ও সৃজনশীল দৃষ্টির মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। বাংলা ছবিতে তিনি প্রচুর অবদান রেখেছেন। এই কঠিন সময়ে তাঁর পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। তাঁর আত্মার শান্তি কামনা করি। ওঁ শান্তি।’
বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক অঞ্চলে প্রাক্তন স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন অনীক দত্ত। তিনি সেই বাড়ির ছাদ থেকে আচমকা পড়ে যান। তাঁকে ঢাকুরিয়া অঞ্চলে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এই চলচ্চিত্র নির্মাতার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেন্সিক বিশেষজ্ঞরাও তদন্তে সাহায্য করছেন বলে জানা গিয়েছে। এদিনই প্রয়াত চলচ্চিত্র নির্মাতার দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।
২২ মে ৬৬-তম জন্মদিন পালন করেন অনীক দত্ত। তাঁকে শুভেচ্ছা জানান অনুরাগীরা। জন্মদিন পালনের কয়েকদিনের মধ্যেই যে এই মর্মান্তিক ঘটনা ঘটে যাবে, তা কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেননি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.