ঘুরতে গিয়ে দারুণভাবে ছুটি উপভোগ করছেন বিরুষ্কা

Published : Jun 09, 2022, 10:27 AM ISTUpdated : Jun 09, 2022, 11:05 AM IST
ঘুরতে গিয়ে দারুণভাবে ছুটি উপভোগ করছেন বিরুষ্কা

সংক্ষিপ্ত

বিরাট কোহলি এবং অনুষ্কা দারুন ছুটি কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার পোস্ট করা সেই ছবিই জানান দিচ্ছে সে কথা।

৮ জুন মুম্বাই বিমানবন্দরে অনুষ্কা এবং বিরাটকে একসঙ্গে দেখা গিয়েছিল। তারা একসঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছিলেন।  একসঙ্গে তাদের খুব সুন্দর দেখাচ্ছিল। অনুষ্কা তার ইনস্টাগ্রামে ঘুরতে গিয়ে ছবি পোস্ট করেছেন। কিন্তু তারা কোথায় ঘুরতে গিয়েছেন তা জানা যায়নি। তবে ছবি দেখে মনে হচ্ছে তারা কোনো সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছেন।
অনুষ্কা তার ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের সাথে একটি সুন্দর সেলফি শেয়ার করেছেন। তিনি কালো-সাদা এবং সবুজ রঙের মিশেলে একটি কিউট ড্রেস পড়েছিলেন। বিরাটকে স্লিভলেস ট্যাঙ্ক টপ এবং বটমসে ড্যাপার দেখাচ্ছিল। অনুষ্কার ড্রেসটি পল্লবী সিংহীর ডিজাইন করা। ড্রেসটির দাম ১৩ হাজার টাকা। অনুষ্কার ড্রেসটিতে দুটি ভিন্ন প্রিন্ট রয়েছে - উপরে একটি কালো এবং সাদা চেকারযুক্ত প্যাটার্ন এবং নীচে ফুলের নকশায় একটি সাদা স্টিপলিং প্রিন্ট দিয়ে সজ্জিত একটি মিষ্টি সবুজ শেড। এটি একটি ডিপ নেকলাইনের সাথে আসে, নিচের দিকে একটি ফ্লয়ি স্কার্ট। ড্রেসের সঙ্গে তিনটে নেকপিস তার লুকে গ্লাম যোগ করেছিল। অনুষ্কা তার সীবিচ লুক স্টাইল করেছেন চেনের সাথে সুসজ্জিত পাথরের পেন্ডান্ট দিয়ে। কানে পড়েছিলেন সুন্দর আকর্ষনীয় দুল। অনুষ্কা গোলাপী লিপস্টিকের সাথে নো মেকআপ লুক বেছে নিয়েছিলেন।যদিও তারা কোথাও মেনশন করেননি যে তারা ছুটি কাটাতে কোথায় গেছেন, তবু ছবি দেখে মনে হচ্ছে তারা কোনো সিবিচে গিয়েছেন।
বুধবার সকালে বিমানবন্দরে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলিকে দেখা গিয়েছিল। আনুশকা ডেনিম শর্টসের সঙ্গে সবুজ শার্ট পরেছিলেন। বিরাট সাদা জিন্সের সাথে একটি পীচ রঙের টি-শার্ট পরেছিলেন। দুজনেই সাদা স্নিকার্স পরে টুইনিং করছিলেন।অনুষ্কা শর্মাকে শেষবার শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সাথে আনন্দ এল রাইয়ের জিরোতে দেখা গিয়েছিল। জব তক হ্যায় জান ত্রয়ী বড় পর্দায় পুনরায় জাদু তৈরি করতে ব্যর্থ হয় এবং ছবিটি বক্স অফিসে খারাপ ফল করে। অনুষ্কা চাকদা এক্সপ্রেস দিয়ে ক্যামবাক করছেন। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস। অভিনেত্রী বর্তমানে সিনেমাটির জন্য অত্যন্ত পরিশ্রম করছেন। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। 

আরও পড়ুন :

একটি মাত্র ওষুধেই সারবে ক্যান্সারের মত মারণ রোগ, বিশেষজ্ঞদের এই দাবি ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক

প্রচুর EMI-এর বোঝায় কষ্ট পাচ্ছেন, এর কারণ হতে পারে বাস্তু দোষ, জেনে নিন কিভাবে দূর করবেন

ভবানীপুরে দম্পতি খুনে গ্রেফতার ২, মাত্র তিন দিনের মধ্যেই রহস্যের কিনারা কলকাতা পুলিশের
প্রসঙ্গত, বিরাট এবং অনুষ্কা ২০১৭ সালে এক রাজকীয় বিবাহ সাড়েন। গতবছর জানুয়ারিতেই এক ফুটফুটে শিশু কন্যার জন্ম দিয়েছেন তারা। তাদের শিশু কন্যার নাম ভামিকা। ভামিকার ছবি না তুলতে বা পোস্ট না করতে বারবার অনুরোধ করতে দেখা গিয়েছে ভিরুস্কাকে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা