নভেম্বরে সব্যসাচীর সঙ্গে বিয়ের কথা ছিল, তার আগেই চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা

Published : Nov 20, 2023, 01:00 PM IST
Aindrila Sharma

সংক্ষিপ্ত

মেয়ের মৃত্যু এক বছর পর মনের কথা জানালেন তাঁর মা। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান নিজের কষ্টের কথা।

২০২২ সালের ঠিক নভেম্বর মাসের ছিল দিনটা। হঠাৎ-ই দুঃসংবাদ আসে। জানা যায় আর নেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মারণ থেকে মুক্তি পেলেও শেষ রক্ষা হল না। গত বছর ২০ নভেম্বর প্রয়াত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মেয়ের মৃত্যু এক বছর পর মনের কথা জানালেন তাঁর মা। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান নিজের কষ্টের কথা।

তিনি এক সংবাদ মাধ্যমে জানান, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা যতই অসুস্থ হোক তবুও বেঁচে ছিল সে। সকলেই আশা দিন গুণছিলেন। জানান ১ নভেম্বরের কথা। সেদিন হাসপাতালে ভর্তি হয়েছিল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সেদিন শেষ বার সে মায়ের সঙ্গে কথা বলেছিল। ঘুম থেক উঠে ব্রেকফার্স্ট করে ওর পোষ্য দুটো বোজো-তুতুনকে ব্রাশ করে খাইয়েও দিয়েছিল। সেদিন অনেক গল্প করেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

১ নভেম্বর গোয়া যাওয়ার কথা ছিল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। শ্যুটিং-র কাজের জন্যই যাওয়ার কথা ছিল। ৩১ অক্টোবর সব্যসাচীর জন্মদিন ছিল। সেদিন ভালো করে তা পালন করে। হঠাৎ, ১ তারিখ সকালে হাত পা পড়ে যেতে শুরু করে। বমি শুরু হয়। দীর্ঘ লড়াইয়ের পর ২০ নভেম্বর প্রয়াত হয় সে।

জানা যায়, ভীষণ স্বাস্থ্য সচেতন ছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সব্যসাচী একটু বাইরের খাবার খেতে ভালোবাসত বলে কত বকাবকি করত সে। সব্যসাচী বলত বিয়ের পর খাব না। ২০২৩ সালের ১২ মার্চ বিয়ের দিন ঠিক হয়েছিল সব্যসাচী ও ঐন্দ্রিলার। রেজিস্ট্রি ম্যারেজ করে ঘরোয়া অনুষ্ঠানের কথা ছিল। তবে, সব্যসাচী ও তাঁর বাড়ির লোকে নভেম্বরে বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু, ঐন্দ্রিলা বলেছিল, দু মাসে ওর তুল আরও একটু বড় হবে। সে কারণে সে সময়ই বিয়ে করবে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

আশা ভোঁসলের সঙ্গে সৌজন্য বিনিময় শাহরুখ খানের, খেলার মাঠে নজর কাড়লেন বলি সদস্যরা

বাড়ছে সম্পর্কের ফাটল, বিচ্ছেদের পথে ঐশ্বর্য-অভিষেকের সম্পর্ক, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে অভিযোগ

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা