টলিপাড়ায় কি বাজছে সানাই, 'বিয়ের তোড়জোড় শুরু', পোস্টে কীসের ইঙ্গিত দিলেন অঙ্কুশ

Published : Mar 05, 2023, 04:45 PM IST
Ankush Hazra

সংক্ষিপ্ত

ফের সোশ্যাল মিডিয়ায় নয়া পোস্ট করে জল্পনা বাড়ালেন নায়ক অঙ্কুশ হাজরা। পোস্টে লেখা- বিয়ের তোড়জোড় শুরু। যা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে কি সত্যিই চলতি বছরেই প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন নায়ক,জল্পনা তুঙ্গে।

টলিপাড়ার রোম্যান্টিক জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলাকে নিয়ে পাগল পাগল অবস্থা। টলিপাড়ার গুঞ্জনে কান পাতলেই শোনা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শীঘ্রই তারা। এই জল্পনার মধ্যেই ফের সোশ্যাল মিডিয়ায় নয়া পোস্ট করে জল্পনা বাড়ালেন নায়ক অঙ্কুশ হাজরা। সোশ্যাল পোস্টে লেখা- বিয়ের তোড়জোড় শুরু। যা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে কি সত্যিই চলতি বছরেই প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন নায়ক,জল্পনা তুঙ্গে। যদি কদিন আগেই আবার বিয়ে হচ্ছে না কেন তার কারণ ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন অভিনেতা।

এর আগেও সোশ্যাল মিডিয়া পোস্টে অঙ্কুশ লিখেছিলেন, বিয়ে কেন হচ্ছে না। পাত্রর বাবার সঙ্গে পাত্রীর মায়ের চুটিয়ে প্রেম। কারণটা কোন মুখে বলতাম বলুন তো। তবে এটাও জানি না এই বছর ১৪ এপ্রিল আমরা বর-বউ হচ্ছি নাকি ভাই বোন। বিয়ে যাদেরই হোক, আপনাদের আমন্ত্রণ রইল। ১৪ এপ্রিল আমরা আসছি লাভ ম্যারেজ নিয়ে। আর এবারও লাভ ম্যারেজ ছবির প্রচারে এই পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেতা।

 

 

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবি নিয়ে একের পর এক চমক দিয়েই চলেছেন অঙ্কুশ। আপাতত তারই প্রচারের পরিকল্পনা নিয়ে ব্যস্ত রয়েছেন। এবং সেখান থেকেই এক বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। যেখানে দেখা যাচ্ছে, অঙ্কুশ, নিসপাল সিং এবং অন্যান্যদের সঙ্গে বসে রয়েছেন অঙ্কুশ। যার ক্যাপশনে লেখা- লাভ ম্যারেজ ছবির প্রোমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আর মাত্র ৪২ দিন বাকি। বিয়ের তোড়জোড় শুরু। কথা দিচ্ছি আপনারাও এর অংশ হবেন। আরও অনেক চমক আছে। আমাদের পাশে থাকুন। অনেক ভালবাসা। ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে গেছে। অঙ্কুশের বাবার চরিত্রে দেখা যাবে রঞ্জিত মল্লিককে, যিনি কিছুতেই ছেলের লাভ ম্যারেজ মেনে নিচ্ছেন না, তাই ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে শুরু করে। এবং মেয়ে দেখতে গিয়ে অঙ্কুশের প্রেমিকাকেই দেখতে যান রঞ্জিত মল্লিক। তবে সেখানে গিয়ে পছন্দ হয়ে যায় পাত্রীর মা অপরাজিতা আঢ্যকে। সেখান থেকেই শুরু হয়ে যায় তাদের প্রেমপর্ব। বাবা ও মায়ের প্রেমের জন্য আর বিয়ের পিঁড়িতে বসতে পারছেন না অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তবে শেষ পর্যন্ত বিয়েটা কাদের হবে, তা জানতে হলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। চলতি বছরের ১৪ এপ্রিল, নববর্ষের দিন শুভমুক্তি পাবে অঙ্কুশ ও ঐন্দ্রিলা নতুন ছবি লাভ ম্যারেজ।

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা