Jeetu Kamal: টলিউডে আশঙ্কার মেঘ! অভিনেতা জিতু কামালের মানসিক স্বাস্থ্যে প্রবল চাপের উদ্বেগ

Published : Sep 09, 2023, 01:23 PM IST
jeetu kamal

সংক্ষিপ্ত

অভিনেতা জিতু কামাল কি সত্যিই মানসিকভাবে ভেঙে পড়ছেন? তাঁর সাম্প্রতিক পোস্ট ঘিরে ব্যাপক আলোড়ন।

কেরিয়ারের দিক থেকে তাঁর ভাগ্যের গ্রহ এখন তুঙ্গে থাকলেও সম্পর্কের দিকটা এখন তাঁর বেশ ভাঙাচোরা। ব্যক্তিগত জীবনে নিজের স্ত্রী তথা টেলি সিরিয়াল অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে টলিউড অভিনেতা জিতু কামালের বিচ্ছেদ হয়েছে বহুদিন আগেই। এই দম্পতির মধ্যে দূরত্ব যখন বেড়ে গিয়েছে প্রায় অনেকটাই, তখন সম্পর্কের মধ্যে এসেছে তৃতীয় ব্যক্তির আগমনের গুঞ্জন। যদিও তিনি নিজে নিজের স্ত্রীর বিরুদ্ধে একটি কথাও বলতে চাননি। কিন্তু, ধীরে ধীরে তাঁর একেকটি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকেই উসকে দিচ্ছে। 

কাজের দিক থেকে টলিউডে তিনি ক্রমশ নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ পাচ্ছেন, ‘অপরাজিত’ সিনেমার সাফল্যের পর থেকে একের পর এক ছবিতে তাঁর চাহিদা বাড়ছে। কিন্তু, মানসিকভাবে কি ভালো আছেন জিতু কামাল? অভিনেতার ব্যক্তিগত ইন্সটাগ্রাম পোস্ট ঘিরে জাগছে প্রশ্ন। নেটিজেনদের আশঙ্কা, হয়তো প্রবলভাবে মানসিক চাপ অথবা অবসাদের মধ্যে ডুবে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা।

শুক্রবার প্রায় মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় একটি লেখা-ভিডিও পোস্ট করেছেন জিতু। সেই পোস্টের সাথে একটি ভয়েস ওভার চলছে, যেখানে বলা হচ্ছে, “আমার ঘটনার একমাত্র সাক্ষী আমিই। শুধু আমি জানি, কী করে আমি এর মধ্যে দিয়ে পার হচ্ছি।” সেই ভিডিওতেই লেখা দেখা যাচ্ছে যে, ”আমি আমার মানসিক সুস্থতা ও অবসাদের সঙ্গে যুদ্ধ করে চলেছি।” এই ভিডিও কি শুধুই একটি সাধারণ পোস্ট? নাকি, এর সঙ্গে সত্যিই জড়িয়ে আছে অভিনেতার ব্যক্তিগত জীবনের দুঃখের কথা? 

বৈবাহিক সম্পর্কের বিষয়ে একেবারে মুখ বন্ধ করে রয়েছেন বলেই কি ধীরে ধীরে ব্যাকুলতা এবং মন খারাপ গ্রাস করে নিচ্ছে কেরিয়ারের শীর্ষে থাকা বাঙালি অভিনেতাকে? সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে তাঁকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর ভক্তরা। 

আরও পড়ুন- 
 বিয়ের পর এবার সপরিবারে তারাপীঠে গেলেন অভিনেত্রী মিষ্টি সিং, রেমো দাসের সঙ্গে পোস্ট করলেন ছবি
নারীরা সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুরে বেরাতে পারবেন সমুদ্রের পাড়ে, ফিনল্যান্ডের এই দ্বীপে পুরুষ-প্রবেশ নিষিদ্ধ
Sourav Ganguly: ‘...সে চিরকাল মনে রাখবে’, সানা-র শিক্ষার সাফল্যে গর্বিত বাবা সৌরভ

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আইনি নোটিসের পর এবার পুলিশ, বনগাঁয় শো-বিতর্কে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তনয় শাস্ত্রী
জেনে নিন এ সপ্তাহে TRP তালিকায় কে কাকে দিল টেক্কা, দেখে নিন জয়জয়কার কোন সিরিয়ালের