বিবাহ থেকে ডিভোর্স বিতর্ক এখন অতীত, কার হাত ধরে জীবনের নতুন ইনিংস শুরু করলেন শ্রাবন্তী

Published : Jan 25, 2023, 06:01 PM IST
Image Of Srabanti

সংক্ষিপ্ত

বিবাহ-বিচ্ছেদ এসব বিতর্ক থেকে দূরে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, অভিযাত্রিক পরিচালক শুভ্রজিৎ মিত্রর পরবর্তী ছবির নায়িকা শ্রাবন্তী।

টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে চর্চা হবে না এমন কোন দিন মনে হয় হাতে গোনা। সর্বদাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন শ্রাবন্তী। আইনি বিবাহ বিচ্ছেদ না হলেও অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত। তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। শিরোনামে কীভাবে থাকতে হয় তা বেশ ভালই জানেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভক্তদের বিনোদনের রসদ জোগাতে তার জুড়ি মেলা ভার। ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে থাকেন শ্রাবন্তী। শ্রাবন্তীকে নিয়ে চর্চার যেহেতু শেষ নেই তাই নতুন কোন খবর হলেই সকলে যেন হামলে পড়েন। অভিনত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়। একের পর এক ছবি-ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

বিবাহ-বিচ্ছেদ এসব বিতর্ক থেকে দূরে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, অভিযাত্রিক পরিচালক শুভ্রজিৎ মিত্রর পরবর্তী ছবির নায়িকা শ্রাবন্তী। জাতীয় পুরস্কারের আসরে সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছিল শুভ্রজিৎ-এর এই ছবি। এবার শুভ্রজিতের আগামী ছবির নায়িকা হচ্ছেন শ্রাবন্তী। জানা গিয়েছে, পরিচালক নাকি সেই প্রস্তাবও দিয়েছেন শ্রাবন্তীতে। তবে পুরো বিষয়টা নিয়ে দুজনেই স্পিকটি নট।

 

 

গুঞ্জনে এও শোনা যাচ্ছে, শুভ্রজিৎ মিশ্রের সঙ্গে শ্রাবন্তীর দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে। এক ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত ছিলেন দুজনে। তারপর থেকে একাধিক ইভেন্টে নজর কেড়েছেন শুভ্রজিৎ ও শ্রাবন্তী। অভিনেত্রীর আপকামিং ছবি কাবেরী অন্তর্ধান-এর প্রিমিয়ারে হাজির ছিলেন শুভ্রজিৎ মিত্র। উপস্থিত থাকার জন্য পরিচালককে ধন্যবাদও জানিয়েছেন শ্রাবন্তী। তাই অনেকেই মনে করছেন, শুভ্রজিতের হাত ধরে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন শ্রাবন্তী। ইতিমধ্যেই অপর্ণা সেন ও কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে বাণিজ্যিক ছবিতে কাজ করেছেন শ্রাবন্তী এবার সেই তালিকায় নয়া সংযোজন হতে চলেছেন শুভ্রজিৎ মিত্র। এই মুহূর্তে হাতে বেশ কিছু ছবির কাজ রয়েছে শ্রাবন্তীর। শীঘ্রই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ছবি কাবেরী অন্তর্ধান। এই প্রথমবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করছেন শ্রাবন্তী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা গেছে নায়িকাকে। ২৫ বছর পর প্রসেনজিৎ-শ্রাবন্তীকে একসঙ্গে বড়পর্দায় দেখল দর্শক। এর আগে মায়ার বাঁধন ছবিতে মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ছোট্ট শ্রাবন্তী। সাতের দশকের এমার্জেন্সির প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির গল্প। করোনার কারণে পিছিয়ে গিয়েছিল এই ছবির শুটিং। অবশেষে চলতি বছরের ২০ জানুয়ারি মুক্তি পেয়েছে কাবেরী অন্তর্ধান । থ্রিলারধর্মী ছবিতে একেবারে নতুনভাবে দর্শকদের সামনে হাজির হয়েছেন শ্রাবন্তী।

আরও পড়ুন-

রহস্যে মোড়া 'কাবেরী অন্তর্ধান', দীর্ঘ ২৫ বছর পর একফ্রেমে প্রসেনজিৎ-শ্রাবন্তী

'কাবেরী অন্তর্ধান' দীর্ঘ ২৫ বছর পর একফ্রেমে প্রসেনজিৎ-শ্রাবন্তী, কি বললেন কৌশিক-চূর্ণী

সপাটে কষিয়ে চড় অনুরাগীকে, কেন এমন করলেন শ্রাবন্তী, ভাইরাল ভিডিও হল ঝড়ের গতিতে

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের