MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • রহস্যে মোড়া 'কাবেরী অন্তর্ধান', দীর্ঘ ২৫ বছর পর একফ্রেমে প্রসেনজিৎ-শ্রাবন্তী

রহস্যে মোড়া 'কাবেরী অন্তর্ধান', দীর্ঘ ২৫ বছর পর একফ্রেমে প্রসেনজিৎ-শ্রাবন্তী

পরিচালনা থেকে এখন অভিনেতা। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি কাবেরী অন্তর্ধান নিয়ে এই মুহূর্তে টানটান উত্তেজনা। আজই ছবির শুভমুক্তি। পাহাড়ের কুয়াশায় অদেখা শব্দের রহস্য তৈরি করে। সেই রহস্যে মিলেমিশে রয়েছে কাবেরী অন্তর্ধান। 

2 Min read
Author : Riya Das
| Updated : Jan 20 2023, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাবেরী অন্তর্ধান আজই মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই ছবি নিয়ে টানটান উত্তেজনা রয়েছে দর্শকদের মধ্যে। কৌশিক গঙ্গোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।

210
Image Credit : Asianet News

এই নিয়ে চতুর্থবার একসঙ্গে কাজ করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগের তুলনায় সম্পর্কটাও অনেক বেশি পোক্ত হয়েছে। কাজের বাইরেও ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি হয়েছে তাদের।

310
Image Credit : Asianet News

প্রসেনজিৎ  চট্টোপাধ্যায়ের সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায়ের প্রথম কাজ ছিল কিশোর কুমার জুনিয়র। তারপর দৃষ্টিকোণ, জ্যেষ্ঠপুত্র । এবার  কাবেরী অন্তর্ধান ছবিতে নতুন করে আবার চমক নিয়ে হাজির হচ্ছেন প্রসেনজিৎ ও কৌশিক গঙ্গোপাধ্যায়।
 

410
Image Credit : Asianet News

সাতের দশকের প্রেক্ষাপট নিয়ে নতুন ছবি তৈরি করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।  একদিকে নকশাল আন্দোলনের শেষভাগ, অন্যদিকে দেশে জরুরি অবস্থা ঘোষণার মধ্যেই আবর্তিত  কাবেরী অন্তর্ধান  ছবির কাহিনি।

510
Image Credit : Asianet News


ছবির চরিত্ররা মুহূর্তের মধ্যে ফিরে যাবে পচাত্তর সালে। জরুরি অবস্থার মধ্যে হঠাৎ করে হারিয়ে যাবে কাবেরী । এবং  সেই রহস্যের কিনারা করতেই কৌশিকের এই নতুন ছবি। ছবির এই বিষয়বস্তুকে ঠিক কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন পরিচালক, তা-ই দেখার।
 

610
Image Credit : Asianet News

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া কাবেরী অন্তর্ধান  ছবিতে অভিনয় করছেন  শ্রাবন্তী চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য,  কৌশিক সেন, শিশুশিল্পী অ্যাডোলিনা ও ইন্দ্রনীল সেনগুপ্ত।

710
Image Credit : Asianet News

এই প্রথমবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করছেন শ্রাবন্তী। শুধু তাই নয়, ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে নায়িকাকে। ২৫ বছর পর প্রসেনজিৎ-শ্রাবন্তীকে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে।

810
Image Credit : Asianet News


এর আগে মায়ার বাঁধন ছবিতে মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ছোট্ট শ্রাবন্তী। দীর্ঘ এত বছর পর কাবেরী অন্তর্ধান  ছবিতে দেখা যাবে শ্রাবন্তী ও প্রসেনজিৎকে । সাতের দশকের এমার্জেন্সির প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির গল্প।  
 

910
Image Credit : Asianet News

কাবেরী অন্তর্ধান  ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পুরোপুরি  অন্যরকম ভাবে দেখা যাবে। এর আগে এমন চরিত্রে আগে কখনও দেখা যায়নি। ঠিক তেমনই মেয়ের ভূমিকায় অভিনয় করা শ্রাবন্তীও তিন দশক পর পুরে অন্যরকম ভাবে বুম্বাদার সঙ্গে ছবিতে অভিনয় করতে চলেছেন।

1010
Image Credit : Asianet News


 

কৌশিক গঙ্গোপাধ্যায় একাধারে যেমন পরিচালক তেমনি তিনি যে কত বড় মাপের অভিনেতা তা সকলেই এতদিনে বুঝে গেছেন। এই ছবিতে বিপ্লবের মাঝে ভালবাসার গল্প বলবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবির মধ্য দিয়েই সিনেমাপ্রিয় দর্শকরা এক অন্য প্রসেনজিৎকে দেখতে পাবে।
 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image2
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Recommended image3
বিয়ে 'বিভ্রাট' নিয়ে অবশেষে সরব হিরণ চট্টোপাধ্যায়! কোন বিয়ে আসল? অবশেষে মুখ খুললেন অভিনেতা
Recommended image4
Net Worth of Dev: মোট কত টাকার মালিক দেব? ঠিক ক'টা গাড়ি, বাড়ি আছে জানলে চমকে যাবেন
Recommended image5
'হঠাৎ করেই প্লে ব্যাক থেকে অবসর' অরিজিতের সিদ্ধান্ত শুনে থমকে গেলেন জিৎ গঙ্গোপাধ্যায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved