সনাতন ধর্মকে অসম্মান, লালবাজারে অভিযোগ দায়ের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে

Published : Sep 05, 2025, 09:16 AM IST
anirban bhattacharya

সংক্ষিপ্ত

বিজেপি, বাংলা ব্যান্ড 'হুলিগ্যানিজম'-এর মুখ্য গায়ক অনির্বাণ ভট্টাচার্য এবং অন্যান্য সদস্যদের বিরুদ্ধে সনাতন ধর্ম অবমাননার অভিযোগে লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেছে। দিলীপ ঘোষ বলেছেন, বাকস্বাধীনতা থাকলেও শালীনতার মাত্রা ছাড়া উচিত নয়।

বাংলা ব্যান্ড ‘হুলিগ্যানিজম’-র মুখ্য গায়ক অনির্বাণ ভট্টাচার্য ও ব্যান্ডের অন্য সদস্যদের বিরুদ্ধে লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযোগ ইচ্ছাকৃত ভাবে সনাতন ধর্মকে অসম্মান করেছে তারা। বিজেপির বক্তব্য, ব্যান্ডের প্রচারের জন্য ধর্মবিশ্বাস ও অনুভূতিকে আঘাত করা হয়েছে অনির্বাণদের গানে। পুলিশ ব্য়বস্থা না নিলে অনির্বাণদের বিরুদ্ধে আদালতে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। লালবাজার কর্তৃপক্ষ বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির অভিযোগের কথা স্বীকার করে নিয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ইমেল করে অভিযোগ তরুণজ্যোতি। মেলে ব্যান্ডের গানের ক্লিপিংও পাঠানো হয়েছে।

এদিকে আবার অনির্বাণদের ব্যান্ড ‘হুলিগ্যানিজম’-র গান নিয়ে মন্তব্য করেছে দিলীপ ঘোষ। তিনি বলেন, বাকস্বাধীনতা তো সকলের আছে। তবে, শালীনতার মাত্রা যেন না ছাড়া। রকিসতা যেন শালীনতার বাইরে না যায় কিংবা কারও আদর্শ বা নীতিতে আঘাত না করে, সে বিষয় সতর্ক হতে হবে। শুধুমাত্র জনপ্রিয়তা এবং মনোরঞ্জনের জন্য যাকে যা ইচ্ছে বলার অধিকার নেই। সে বিষয় সচেতন হওয়া প্রয়োজন।

প্রসঙ্গত, অভিনেতা অনির্বাণের বাংলা রক ব্যান্ড ‘হুলিগ্যানিজম’-র একটি পারফরমেন্স ভাইরাল হয়েছে। ৯ মিনিটের পারফরম্যান্সে এসআইআর থেকে শুরু করে দেশের মন্দির-মসজিদ বিবাদ, সিপিআই (এম)র রাজনৈতিক পতন এবং তৃণমূল নেতা কুণাল ঘোষের রেগে যাওয়ার প্রবণতা নিয়ে ব্যঙ্ক রয়েছে গান। কুণাল ইতিমধ্যেই অনির্বাণের গানের ক্যামেরাবন্দি মুহূর্তে শেয়ার করে খোদ অভিনেতা-পরিচালক- গায়কের ঢালাও প্রশংসা করেছেন। সেই পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তৃণমূল ছাড়া বাকি দুই শিবির অবশ্য তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। সিপিএম নিজেদের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় সীমিত রাখতেও অনির্বাণের ব্যান্ডের বিরুদ্ধে এবার মামলার পথে বিজেপি, যা নিয়ে নেটপাড়ায় কটাক্ষ করে বলা হচ্ছে।

কদিন ধরে এই ‘হুলিগ্যানিজম’ -র নতুন গান নিয়ে খবরে রয়েছেন অনির্বাণ। এবার তাঁর নামে দায়ের হল মামলা। ৯ মিনিটের একটি পারফমমেন্সের কারণে এফআইআর দায়ের হল তাঁর নামে। অনির্বাণের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি।

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা