পরনে নেই ব্লাউজ, খোলা পিঠে আঁচল দিয়ে বধূবেশে হাজির দেবলীনা, হটনেসে কুপোকাত ভক্তরা

Published : Feb 28, 2023, 10:34 AM ISTUpdated : Feb 28, 2023, 10:38 AM IST
Devlina kumar

সংক্ষিপ্ত

পরনে নেই ব্লাউজ, খোলা পিঠে বনেদি বাড়ির বধূ বেশে হাজির হলেন টলি নায়িকা। অভিনেত্রীর শেয়ার করা রিল ভিডিও দেখে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ফ্ল্যাট অ্যাবস,ছিপছিপে কোমর, সেক্সি ফিগার এটাই যেন অভিনেত্রী দেবলীনা কুমারের আইকন। টেলিভিশন অভিনেত্রী সর্বদাই লাইমলাইটে থাকতে পছন্দ করেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ভক্তদের পাগল করে দিয়েছেন বিধায়ক কন্যা দেবলীনা। পরনে নেই ব্লাউজ, খোলা পিঠে বনেদি বাড়ির বধূ বেশে হাজির হলেন টলি নায়িকা। অভিনেত্রীর শেয়ার করা রিল ভিডিও দেখে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পরনে বেনারসি, হাতে শাঁখা-পলা চুরি,নাকে নথ, কপালে লাল টিপ, গলায় ভারী নেকলেস, খোলা চুলে বধুবেশে নজর কেড়েছেন দেবলীনা কুমার। অভিনেত্রীর ব্লাউজহীন অবতার নজর কেড়েছে নেটিজেনদের। রিল ভিডিও দেখে ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন,তুমি সত্যিই দেবী দুর্গা, কী অপরূপ লাগছে তোমায়। আরেকজন লিখেছেন, সব রকমের পোশাকেই তুমি সাবলীল। তোমার মধ্যে একটা আলাদাই আকর্ষণ রয়েছে। যা দেখে চোখ ফেরানোই যাচ্ছে না। তবে অনেকে আবার নেতিবাচক মন্তব্যও করেছেন। তবে এসব সমালোচনায় পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের মুখ কীভাবে বন্ধ করতে হয়, তা বেশ ভালই জানেন দেবলীনা।

 

 

জনপ্রিয়তার দিক থেকে দেখতে গেলে একেবারে প্রথম সারিতেই রয়েছেন দেবলীনা কুমার। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের ধরে রাখতেও সিদ্ধহস্ত নায়িকা। টলি অভিনেত্রী দেবলীনা কুমারের টোনড ফিগারের ছবি দেখার জন্য একপ্রকার মুখিয়ে থাকেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ অভিনেত্রী, তা আর বলার অপেক্ষা রাখে না। সর্বদাই নিজের মতো করে থাকতেই পছন্দ করেন দেবলীনা। আর তা নিয়েই শুরু হয় চর্চা । তবে সমালোচনাকেও মোটেই পাত্তা দেন না। স্পষ্ট ভাষায় কথা বলতে তিনি যে ভীষণ পছন্দ করেন, তা সকলেরই জানা। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটির তালিকায় রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। ২০২০ সালেই অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে গাটছড়া বেঁধেছেন টলি অভিনেত্রী দেবলীনা । নিজের প্রতিটা মুহুর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন দেবলীনা। সাইক্লিং হোক বা বিদেশে ঘুরতে যাওয়া, হামেশাই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে থাকেন দেবলীনা। ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে,দুজনেই এখন বেজায় ব্যস্ত রয়েছেন কাজ নিয়ে। গৌরবকে এই মুহূর্তে গাঁটছড়া ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। এবং দেবলীনা একদিকে অভিনয়, নাচের স্কুল, পড়াশোনা সমান তালে চালিয়ে যাচ্ছেন।

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা