নতুন প্রেমের ইঙ্গিত দিলেন রণিতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল নায়িকার প্রেমিকের ছবি

Published : Jan 01, 2024, 11:33 AM IST
Ranieeta das

সংক্ষিপ্ত

২৯ ডিসেম্বর ছিল রণিতার জন্মদিন। সৌপ্তিককে ছাড়ার রণিতার প্রথম জন্মদিন এটা। আর এই জন্মদিন তিনি কাটালেন নতুন প্রেমিকের সঙ্গে।

তারকাদের প্রেম কিংবা তাঁদের যে কোনও ব্যক্তিগত জীবন সব সময় থাকে খবরে। ২০২৩ সালে বহু তারকা সাত পাকে বাঁধা পড়েন। তালিকায় যেমন আছেন টেলি তারকা সন্দীপ্তা সেন কিংবা সুপর্ণা-র মতো তারকা। তেমনই বিয়ে করেন পরমব্রত ও পিয়া। তেমনই ২০২৩ সালে ভেঙেছে নবনীতা ও জিতুর বিয়ে। এবার নতুন বছরের শুরুতে নতুন প্রেমেক ইঙ্গিত দিলেন এক টলিতারকা।

২৯ ডিসেম্বর ছিল রণিতার জন্মদিন। সৌপ্তিককে ছাড়ার রণিতার প্রথম জন্মদিন এটা। আর এই জন্মদিন তিনি কাটালেন নতুন প্রেমিকের সঙ্গে। এমনই ইঙ্গিত মিলল তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে লাল রঙের শর্ট ককটেল ড্রেস পরেছেন রণিতা। সঙ্গে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। টলি পাড়ায় দুজনেই পরিচিত মুখ। তবে, কবে তাদের মধ্যে এমন ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হল তা সকলের মনে জেগেছে প্রশ্ন। তেমনই কোনও ছবিতে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে তাদের তো কোনও ছবিতে একে অপরের সঙ্গে রোম্যান্টিক পোজ দিয়েছেন। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সম্পর্কে আছেন তাঁরা। এই রোম্যান্টিক ছবি পোস্ট করেন রণিতা। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘তোমার বাহুডোরে মিশে রয়েছি, পেহলে ভি ম্যায়-এর সুরে...’। এরসঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, এনাগোপু ও লাভস্টোরি।

 

 

তবে, কি সত্যিই প্রেম করছেন রণিতা ও সৌম্য? তাদের ছবি তো বলছে এমন কথা। এই প্রসঙ্গে নায়ক জানিয়েছিলেন, আমাদের মধ্যে শুধুই বন্ধুত্ব রয়েছে আর কিছু না। যদি এই ছবি দেখে কেউ কিছু ভেবে থাকেন, তা সম্পূর্ণ ভুল। বছরের শেষ দিন রাস্তায় জমে উঠল সৌম্যর – রণিতার রোম্যান্স। এবার নতুন প্রেমের ইঙ্গিত দিলেন রণিতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল প্রেমের ছবি।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা