কাঞ্চনের বিয়ের পর কি এবার সাতপাকে বাধা পড়তে চলেছেন পিঙ্কি? কি বলছেন অভিনেত্রী

Published : Apr 24, 2024, 10:18 AM IST
Kanchan Mullick and pinky Banerjee

সংক্ষিপ্ত

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি। জল্পনা তুঙ্গে। তবে পিঙ্কিও এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। 

কাঞ্চন মল্লিক শ্রীময়ীকে বিয়ে করার পর এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে তাঁর প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়- সোশ্যাল মিডিয়ায় মুছে দেওয়া একটি পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। যদিও বিষয়টি নিয়ে পিঙ্কি ও তাঁর সোকল্ড বয়ফ্রেন্ড কেউই মুখ খোলেননি।

কে পিঙ্কির নতুন বন্ধু বা নতুন জীবনসঙ্গী হতে চলেছে - তাই নিয়ে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। যথেষ্ট হৈচৈ করে বিয়ে করেছিলেন তাঁর প্রাক্তন স্বামী কাঞ্চন মল্লিক। যাইহোক গত কয়েক দিন ধরেই পিঙ্কির সোশ্যাল মিডিয়ায় থেকে তাঁর অনুগামীদের অনুমান নতুন করে বাঁধা পড়তে চলেছেন পিঙ্কি। শুক্রবার মধ্যরাতে আশিস ঘোষ নামের এক ব্যক্তি জানান তিনি পিঙ্কির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পোস্টটি করেন। পিঙ্কিকে ট্যাগও করেন। তারপরই সেটি মুছে ফেলেন। এর আগেও আশিস ঘোষ পিঙ্কির ইউটিউব চ্যানেলের একাধিক লিঙ্ক শেয়ার করেছিলেন। ফেসবুক অনুযায়ী আশিষ ঘোষ কলকাতা পুলিশের সুপারইনটেন্ডন্ট।

যদিও পিঙ্কি এই বিষয়ে কিছুই জানানি। একটি সংবাদ মাধ্যমে তাঁর প্রতিক্রিয়া জানতে চেয়েছিল। সেখানে তিনি বলেছিলেন বিষয়টা পুরোপুরি ফেক। তবে এই বিষয়টা তিনি ব্যবস্থা নেবেন কিনা তা জানননি। বলেছেন বর্তমানে তিনি কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই জল্পনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও কাঞ্চনের বিয়ের পর পিঙ্কি একাধিক সাক্ষাৎকারে বলেছে, স্বাধীনভাবে নতুন জীবন তিনি শুরু করতে চান। ছেলেকে কেন্দ্র করেই তাঁর জীবন চলবে বলেও জানিয়েছেন।

গত ১০ জানুয়ারি কাঞ্চন পিঙ্কির বিবাহবিচ্ছেদের রায় ঘোষণা করেছিল আদালত। তারপর থেকে ছেলেকে নিয়েই রয়েছেন পিঙ্কি। তবে তিনি ছেলের সঙ্গে সুন্দর করে সময় কাটাচ্ছেন। শ্রীময়ীকে বিয়ে করার আগে কাঞ্চন আরও দুটি বিয়ে করেছিলেন। পিঙ্কি তাঁর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী অনিন্দিতা দাস অভিনেত্রী।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা