যিশুর সঙ্গে বিচ্ছেদ! এবার অতীত ভুলে ফের নতুন সম্পর্কের পথে নীলাঞ্জনা সেনগুপ্ত?

Published : Nov 20, 2024, 01:57 PM IST
Jishu

সংক্ষিপ্ত

যিশুর সঙ্গে বিচ্ছেদ! এবার অতীত ভুলে ফের নতুন সম্পর্কের পথে নীলাঞ্জনা সেনগুপ্ত?

টলিউডের অত্যন্ত প্রিয় দম্পতি ছিল যিশু সেনগুপ্ত-নীলাঞ্জনা সেনগুপ্ত। এই জুটির কেমিস্ট্রি দেখার মতো ছিল। কিন্তু হঠাৎই যেন চিড় ধরল সম্পর্কের দেওয়ালে। বিচ্ছেদের দিকে পা বাড়ালন যিশু নিলাঞ্জনা। তবে বিচ্ছেদের পরে বেশ কিছুটা ভেঙেই পড়েছিলেন নীলাঞ্জনা। এমনই আভাস পাওয়া গিয়েছিল তাঁর বেশ কিছু পোস্ট থেকে।

তবে দুই মেয়েকে নিয়ে পরের পর কাজ করে যাচ্ছেন তিনি। বড় মেয়েও মায়ের সঙ্গে তাল মিলিয়ে একের পর এক কাজ করে চলেছেন মডেলিংয়ের দুনিয়ায়। এবার ফের দর্ষকদের নজর কেড়েনিল নীলাঞ্জনার একটা পোস্ট।

তবে কি এবার নতুন সম্পর্কের দিকে ঝুঁকলেন অভিনেত্রী? এমনই প্রশ্ন উঠল অনুরাগীদের মধ্যে। কিন্তু কী এমন লিখেছেন নীলাঞ্জনা?

অভিনেত্রী লিখেছেন, “কেউ হয়তো ২১ বছরে স্নাতক হয়েছেন কিন্তু ভাল চাকরি পেতে ১০ বছর অপেক্ষা করতে হয়েছে। কারও হয়তো শিক্ষাই ছিল না, অথচ মাত্র ২৫ বছর বয়সে লাখপতি হয়ে গিয়েছেন। কেউ ২৫ বছরে বিয়ে করে, কিন্তু ৫ বছর পরেই ডিভোর্স হয়ে যায়। কেউ ৪০ বছরে বিয়ে করেছে কিন্তু, সেখানে এক জীবনের ভালবাসা পেয়ে গিয়েছে। তাই আপনার দেরি হয়নি, আবার সময়ের আগেও কিছু হয়নি। আপনি যেখানে রয়েছেন ঠিক সেখানেই থাকার কথা ছিল।” এই পোস্ট দেখেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে কি এবার অতীত ভুলে অন্য সম্পর্কের দিকে এগোচ্ছেন নীলাঞ্জনা?

                               আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়