ছাদনাতলায় পরমব্রত চট্টোপাধ্যায়, পাত্রী টলিউডেরই এক গায়কের প্রাক্তন স্ত্রী, চিনে নিন অভিনেতার হবু বউকে

Published : Nov 27, 2023, 10:19 AM IST
parambrata

সংক্ষিপ্ত

বিয়ে ভাঙার খবর দুজনেই সোশ্যাল মিডিয়ায় জানায়। এবার ২ বছরের মধ্যে পরমের সঙ্গে সংসার বাঁধতে চলেছেন পিয়া চক্রবর্তী।

চুপিসারে বিয়ে করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আজ ২৭ নভেম্বর হবে বিয়ের অনুষ্ঠান। খুব বেশিজন নেই আমন্ত্রিতদের তালিকায়। শুধু বর-কনে আর ঘনিষ্ঠ কিছুজন। সকল জল্পনার অবসান ঘটিয়ে মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে বিয়ে করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে বহু দিন জল্পনা চলছিল টলিপাড়ায়। অনেকেই বলেছিলেন তিনি আগেই বিয়ে সেরে ফেলেছেন। আবার অনেকে এই নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এর আগে একাধিক মহিলার সঙ্গে নাম জড়ায় পরমব্রত চট্টোপাধ্যায়ের। মাঝে ইকা নামে এক বিদেশিনির সঙ্গে সম্পর্কে ছিলেন পরম। বিয়ে হওয়ার কথাও ছিল। কিন্তু, সে সম্পর্ক ভেঙে যায়। তবে, বেশ কিছুদিন ধরে পিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি একজন মানসিক স্বাস্থ্যকর্মী। পিয়া সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। তাদের বিয়ে ভাঙে ২০২১ সালে। বিয়ে ভাঙার খবর দুজনেই সোশ্যাল মিডিয়ায় জানায়। এবার ২ বছরের মধ্যে পরমের সঙ্গে সংসার বাঁধতে চলেছেন পিয়া চক্রবর্তী।

তবে, অনেকেই বলেছেন পিয়া ও অনুপমের সংসার ভাঙার কারণ পরম। পরমের সঙ্গে সম্পর্কের জেড়েই বিয়ে ভাঙে অনুপমের। যদিও একথা নাকচ করেছিল পরমব্রত। তিনি বারবার বলেছেন, তাঁরা খুব ভালো বন্ধু। এই ধরনের আলোচনায় তিনি যে বিরক্ত বোধ করেন, তা প্রকাশ পেয়েছে আচরণে। তবে, পরে জানা যায় যে তিনি ও পিয়া সত্যিই প্রেম করছেন। পিয়া ও তার মায়ের সঙ্গে পরমকে পার্কস্ট্রিটের রেস্তোরাঁয় দেখা যায়। এমনকী পিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায় পরমকে। আর এবার শিলমোহর পড়তে চলেছে সম্পর্কে। সাত পাকে বাঁধা পরবেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত। সোমবার সন্ধ্যায় বিয়ে করছেন তারা। খুব কম সংখ্যক অতিথির উপস্থিতিতে সারবেন বিয়ে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

Bollywood Gossip: মধুবালা দিলীপ কুমারের সঙ্গে প্রেম করলেও বিয়ে করেছিলেন কিশোর কুমারকে

Kangana Ranaut: শরীর খারাপ নিয়ে মোদীর জাদুঘর উদ্বোধনে চললেন কঙ্গনা রানাউত, দেখুন ভিডিও

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা