নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার হয়ে সেরা অভিনেত্রীর শিরোপা জিতে নিয়েছিলেন ২০২২-এর শুরুর দিকেই। সারা বছর যাঁকে শোনা যায় কড়া ভাষায় বাস্তবিক বিভিন্ন নিন্দাজনক ঘটনার বিরুদ্ধে কঠোর হয়ে প্রতিবাদ জানাতে।
25
বর্ষবরণের রাতেও তাঁকে দেখা গেল নিজের বলিষ্ঠ কণ্ঠস্বরের মতো বোল্ড কঠোর অবতারে। সাথে জুড়ে থাকল নমনীয়তার হাসি আর কোমল শরীরী সৌন্দর্য।
35
২০২৩-এর প্রাক্কালে বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র ধরা দিলেন মিনি স্কার্টে। সাদা শার্টের খোলা বোতামে লেগে রইল শীতকালের তপ্ত ফায়ারপ্লেসের উষ্ণতা। পায়ের কালো বুট তাঁকে করে তুলেছে মোহময়ী।
45
ডান হাতের লাল ট্যাটু আর গলার পোক্ত চোকার তাঁকে যতটা দু:সাহসিক রূপ দিয়েছে, চোখের কালো চশমাটিতে লাগছে একেবারে চল্লিশের দশকের মার্কিনি সুন্দরী এলিনর পার্কারের মতো।
55
কিন্তু, শেষ হইয়াও হইল না শেষ। মিষ্টি হাসি দিয়ে ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’-র সেরা অভিনেত্রী লিখলেন, ‘পার্টির জন্য নয় একেবারেই’। অর্থাৎ, তিনি সেজেছেন বটে, তবে এই সাজ বর্ষবরণ উদযাপনের জন্য নয় একেবারেই।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.