বিছানায় গা এলিয়ে শুয়ে অভিনেতা! শ্বেতা-রুবেলের অন্তরঙ্গ ছবি ফাঁস, ব্যাপক চাঞ্চল্য নেট মাধ্যমে

Published : May 31, 2024, 08:43 AM ISTUpdated : May 31, 2024, 08:47 AM IST
Sweta Rubel

সংক্ষিপ্ত

বিছানায় গা এলিয়ে শুয়ে রয়েছেন অভিনেতা! শ্বেতা রুবেলের ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল

শ্বেতা-রুবেলে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল! যা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এক অত্যন্ত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়ে গিয়েছে এই জনপ্রিয় জুটির। যা দেখে তুমুল কটাক্ষকরেছেন নেট পাড়ার বাসিন্দারা।

সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। যেই ছবিতে বিছানায় গা এলিয়ে শুয়ে রয়েছেন রুবেল। আর তকে পেছন থেকে হাসিমুখে আলিঙ্গন করে রয়েছেন শ্বেতা। ক্যাপশনে লেখা, "হাত ধরে সঙ্গে চলতেই চাই। একে অন্যকে ভালবেসে বুঝতে চাই।"

ব্যাস এই ছবি শেয়ার করতেই চটে আগুন হয়ে যান নেট পাড়ার বাসিন্দারা। বিয়ের আগেই কেন এত অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করা হল তাই নিয়েই অভিযোগ তাদের।

নেটিজেনদের অভিযোগে ভর্তি হয়ে গিয়েছে অভিনেতার কমেন্ট বক্স। ছবিটি দেখে নেটিজেনদের একটি বড় অংশ লিখেছেন, “নিজেদের ব্যক্তিগত মুহূর্তও এভাবে বিক্রি করছেন? লজ্জা লাগা দরকার।” এ ছাড়াও আরও এক নেটিজেন লিখেছেন, “এত দেখিও না। কিছু জিনিস তো ব্যক্তিগত থাকাও দরকার। ভালবাসার অনুভূতিটা নিজেদের মনে রেখে দাও।”

 

 

তবে এই সব কটাক্ষে একদমই প্রশ্রয় দেননি শ্বেতা-রুবেলের একজনও। দেননি কোনও পাল্টা উত্তরও। প্রসঙ্গত বহু দিন ধরেই সম্পর্কে রয়েছেন এই দুই অভিনেতা। অভিনয়ে জগতের আসার আগেই পূর্ব পরিচিত ছিলেন তাঁরা। পরে যমুনা ঢাকি সিরিয়ালে কাজ করার সময় সম্পর্ক শুরু হয় তাঁদের।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা