উর্দি গায়ে ‘পুলিশ অফিসার’ সৌরভ! তবে কি নতুন ইংনিস শুরু দাদার? আসল খবর কিন্তু অন্য

Published : Mar 05, 2025, 11:32 AM IST
Sourav Ganguly (Photo: ANI)

সংক্ষিপ্ত

দিন দিন নেটফ্লিক্সের ওয়েব সিরিজ খাঁকি ২ নিয়ে দর্শকদের উন্মাদনা যেন বেড়েই চলেছে। কারণ এই ছবিতে জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্ক্রিনশেয়ার করবেন। তারই মাঝে সৌরভের শ্যুটিং করার খবর ছড়িয়ে যেতেই বাড়তি আকর্ষণ তৈরি হতে শুরু করেছে।

সৌরভ গাঙ্গুলি মানে ইনি বাংলার মহারাজ ইয়ে মানে আমাদের দাদা, কথাগুলো একে একে আনমনে বলতে লাগলেন বারুইপুরের বিনোদিনী স্টুডিও উপস্থিত অনেকেই। মেকআপ ভ্যান থেকে পুলিশের উর্দি গায়ে দিয়ে নেমে এলেন স্বয়ং মহারাজ। চোখে রোদ চশমা। সযত্নে দাঁড়ি-গোঁফ ছেঁটে ফেলতেই যেন আরও ব্যক্তিত্ব বেড়ে গিয়েছে। মেদহীন শরীরে পুলিশি টুপি মাথায় চাপাতেই একেবারে নিখুঁত পুলিশ অফিসার যেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক। খেলার মাঠের সেই সৌরভকে দেখে অভ্যস্ত অনেকেই তাঁর এমন রূপ দেখে হাঁ হয়ে গেলেন। বিনোদনের দুনিয়ায় এবার চমক দিতে আসছেন সৌরভ গাঙ্গুলী।

দিন দিন নেটফ্লিক্সের ওয়েব সিরিজ খাঁকি ২ নিয়ে দর্শকদের উন্মাদনা যেন বেড়েই চলেছে। কারণ এই ছবিতে জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্ক্রিনশেয়ার করবেন। বাংলার দুই সুপারস্টারকে একসঙ্গে উত্তেজনা রয়েছে দর্শকরা। তারই মাঝে সৌরভের শ্যুটিং করার খবর ছড়িয়ে যেতেই বাড়তি আকর্ষণ তৈরি হতে শুরু করেছে। মঙ্গলবার বারুইপুরের বিনোদিনী স্টুডিয়োতে শুটিং-এ উপস্থিত থেকে জৌলুষ বাড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একেবারে খাঁকি পোশাকে সৌরভকে দেখে চোখ ধাঁধিয়ে যাবে বহু দর্শকের। পুলিশের চরিত্রে তাঁকে বেশ লাগছিল বলে জানালেন টেকনিশয়নরাও। তাহলে খাঁকি ২-তে অভিনয় করে, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মহারাজ? প্রশ্ন কিন্তু রয়েছে অনেকের মনেই।

স্টুডিয়ো থেকে খোঁজ নিতেই জানা গেল, ব্যাপারটা একটু অন্যরকমের। আসল বিষয় হলো, সৌরভ গাঙ্গুলী খাঁকি ২-এর বিজ্ঞাপনী ছবির জন্য শ্যুট করেছেন । বিষয়টিতে দেখানো হয়েছে, এই সিরিজে পুলিশ অফিসার লাগবে, এ কথা শুনে একেবারে পুলিশের পোশাক পরে অডিশন দিতে সৌরভ চলে এসেছেন। এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের তরফে। এখানে আরও একটু উল্লেখযোগ্য মানুষের প্রবেশ রয়েছে। তিনি টলিউডের জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত। সম্প্রতি তিনি কাজ না পেয়ে ফুটপাতে খাবার বিক্রি করে সংসার চালাচ্ছিলেন। তিনি এই বিজ্ঞাপনে পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন। যার কাছে সৌরভ এসেছেন অডিশন দিতে। দেবাশিস রায় এই প্রোজেক্টে প্রোডাকশন বয়ের চরিত্রে।

আপাতত দুধের স্বাদ ঘোল দিয়েই মেটাবেন সৌরভের অনুরাগীরা। সৌরভ সরাসরি সিরিজে না থাকলেও, তিনি থাকছেন সিরিজেরই বিজ্ঞাপনে। বাংলার অপরাধ জগৎ এবং পুলিশি ব্যবস্থার গল্প নিয়ে নীরজ পাণ্ডের ‘খাকী ২’ ওয়েব সিরিজ ২০ মার্চ মুক্তি পাচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা