Srabanti-Jeetu: আসছে ‘আমি আমার মতো’, জুটি বাঁধবেন জিতু ও শ্রাবন্তী, জেনে নিন কবে থেকে শুরু হবে শ্যুটিং

Published : Jun 28, 2023, 09:28 AM IST
srabonti jeetu

সংক্ষিপ্ত

সদ্য ‘আমি আমার মতো’ ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গেল। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করলেন শ্রাবন্তী ও জিতু দুজনেই। এভাবে নতুন কাজের কথা ঘোষণা করেন।

ফের খবরে জিতু কামাল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শীঘ্রই জুটি বাঁধতে চলেছেন জিতু ও শ্রাবন্তী। তবে, এই প্রথম নয়। এর আগেও কাজ করেছেন একসঙ্গে। এবার ফের একবার। সদ্য ‘আমি আমার মতো’ ছবির শুভ মহরত হয়ে গেল। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করলেন শ্রাবন্তী ও জিতু দুজনেই। এভাবে নতুন কাজের কথা ঘোষণা করেন।

এদিন জিতুর পরনে ছিল প্রিন্টেড সুতির পঞ্জাবি-পায়জামা। তেমনই শ্রাবন্তী পরেছিলেন হলুদ সিফন শাড়ি। সঙ্গে টিমআপ করেন গোলাপী ব্লাউজ। এর সঙ্গে হালকা মেকআপে দেখা যায় তাঁকে। এদিন জিতু কামাল ও শ্রাবন্তীর সঙ্গে ছিলেন রজতাভ। সকলেই এদিন উপস্থিত ছিলেন ‘আমি আমার মতো’ ছবির শুভ মহরতে। ছবিটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

জিতুর বাবার চরিত্রে দেখা যাবে রজতাভ-কে। এক বাবা ও ছেলের কাহিনি নিয়ে তৈরি ছবি। ছেলে বিদেশে প্রেমিকার সঙ্গে থাকে। সে লিভ ইন করে। সে দেশে বাবা হাজির হতেই বাঁধল দ্বন্দ্ব। বাবা ও ছেলের সম্পর্কের অবনতি হয়। বাবা ও ছেলের মধ্যে তৈরি হল মানসিক দূরত্ব। বাবা ও ছেলের সম্পর্ক ও দ্বন্দ্ব কীভাবে তারা সামলাবে তা নিয়ে তৈরি হবে ছবিটি। ছবির বাড়তি পাওনা বলছে শ্রাবন্তী ও রজতাভের সম্পর্ক। ৬ জুলাই থেকে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। ছবির কাহিনি অনুসারে বোঝা যাচ্ছে বিদেশে শ্যুটিং হতে পারে। ছবিতে সম্পর্কের এক আলাদা সমীকরণ উঠে আসতে চলেছে। সম্পর্কের উত্থান-পতন নিয়ে তৈরি হবে এই ছবি।

 

শুভজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানী ছবিতে দেখা যাবে শ্রাবন্তীকে। প্রফুল্লের চরিত্রে অভিনয় করবেন তিনি। সদ্য এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘দেবী চৌধুরানী যেমন একাই একশ, আমর মনে হয় আমিও তেমন। আমি নিজের জীবনের সঙ্গে ওই ঐতিহাসিক চরিত্রকে রিলেট করে পারি। প্রফুল্ল যেমন দেবী চৌধুরানী হতে পেরেছিলেন, তাঁর জীবনে যেমন অনেক চাপ ছিল , পারিপার্শ্বিক সংকট ছিল, সেয়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে বদলাতে শিখেছে।’ শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনের নানান জটিলতার কথা সকলেরই জানা। তাঁর বিয়ে নিয়ে নানান গুঞ্জন শোনা যায়। ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি কিছু না বললেও তা নিয়ে যে নানান জটিলতা আছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সে যাই হোক, এবার ছবির কাজ নিয়ে খবরে এলেন শ্রাবন্তী। আগামী ছবি আমি আমার মতো-তে তাঁর চরিত্রে কতটা বাস্তবের ছোঁয়া থাকে তাই দেখার।

 

আরও পড়ুন

VFX বা টাপোরি ডায়লগ নয়, এবার ঝলক মিলবে মহাকাব্যে বর্ণিত কাহিনির, ছোট পর্দায় ফিরছে আটের দশকের রামায়ণ

Sonam Kapoor: ওটিটি-তে পা রাখবেন সোনম, প্রকাশ্যে ‘ব্লাইন্ড’ ছবির টিজার

বাড়িতে আসছে নতুন অতিথি, বড় দাদা হতে চলেছে ইউভান- সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট অন্তঃসত্ত্বা শুভশ্রীর

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা