বিতর্ক পেরিয়ে নতুন জীবনে পা দিলেন রুশা চট্টোপাধ্যায়, স্বামীর সঙ্গে একেবারে অন্যরূপে দেখা গেল অভিনেত্রীকে

Published : Jan 25, 2023, 07:32 PM IST
roosha

সংক্ষিপ্ত

অভিনেত্রীর বিয়ে ও অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে একের পর এক মতামত আসতে থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে। উঠে আসছিল নানা প্রশ্নও। এবার প্রশ্ন হল নতুন জীবন কেমন কাটছে অভিনেত্রী?

এক সপ্তাহ হল বিয়ে করেছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। ফেব্রুয়ারি মাসেই আমেরিকায় পাড়ি দেবেন নব দম্পতি। বিয়ের আগে থেকেই বরের চেহারা-সহ নানা বিষয় ঘিরে ট্রলের মুখে পড়তে হয়ছিল অভিনেত্রীকে। তবে সেসব বিষয় ভ্রুক্ষেপ করেননি রুশা। লাল কাঞ্জিভরম আর ফুলের সাজে বিয়ের পিড়িতে বসেছিলেন অভিনেত্রী। ইকো পার্কের একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের আসর। দেখা গিয়েছিল বহু টলি তারকাদেরও। 'তোমায় আমায় মিলে' সিরিয়ালের ঊষসীর বিয়ে নিয়ে বেশ মেতেছিলেন নেটিজেনরাও। অভিনেত্রীর বিয়ে ও অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে একের পর এক মতামত আসতে থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে। উঠে আসছিল নানা প্রশ্নও। এবার প্রশ্ন হল নতুন জীবন কেমন কাটছে অভিনেত্রী?

নানা বিতর্ক পেরিয়ে অবশেষে নতুন জীবনে পা দিলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। কেমন কাটছে অভিনেত্রীর নতুন জীবন। বুধবারই ভাইয়ের জন্মদিনের সেলেব্রেশনে দেখা গেল নব দম্পতিকে। রুশার স্বামী অনুরণন রায়চৌধুরী পেশায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। রুশার হাতে এখনও ঝলমল করছে বিয়ের মেহেন্দি। বুধবার কেক মেখে একেবারে অন্য মেজাজে দেখা গেল দম্পতিতে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা