গোপনে কি বিয়েটা সেরে নিলেন অঙ্কুশ- ঐন্দ্রিলা, অভিনেতার জন্মদিনের দিনই ফাঁস বর-কনের ছবি

Published : Feb 14, 2023, 03:12 PM IST
Ankush Hazra

সংক্ষিপ্ত

বিয়েটা হবে না বলতে বলতেই জল্পনার মধ্যে এবার বিয়েটা কি সত্যিই সেরে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। ৩৪ শে পা দিলেন অভিনেতা অঙ্কুশ। নিজের জন্মদিনের দিনই প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ছবি, যা নিয়ে জলঘোলা শুরু হয়েছে

টলিপাড়ার রোম্যান্টিক জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলাকে নিয়ে পাগল পাগল অবস্থা। টলিপাড়ার গুঞ্জনে কান পাতলেই শোনা যাচ্ছিল, তাদের মধ্যে নাকি ফাটল ধরেছে। খুব বেশিদিন তারা নাকি এই সম্পর্ক রাখবেন না। সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা শুরু হয়েছে। বিয়েটা হবে না বলতে বলতেই জল্পনার মধ্যে এবার বিয়েটা কি সত্যিই সেরে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সম্প্রতি ভাইরাল ছবি নিয়ে জল্পনা তুঙ্গে।

৩৪ শে পা দিলেন অভিনেতা অঙ্কুশ। নিজের জন্মদিনের দিনই প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ছবি, যা নিয়ে জলঘোলা শুরু হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়ায় চোখ বন্ধ করে ঠোঁটঠাসা চুম্বনের ছবি পোস্ট করেন অঙ্কুশ। প্রেমিকাকে কোলে বসিয়ে নিয়ে আদরে মাখামাখি ছবি দেখতে দেখতেই চোখ আটকে গেছিল ক্যাপশনে। এত রোম্যান্টিক ছবির ক্যাপশন এটা হতে পারে তা বোধনয় কল্পনা করতে পারেননি কেউই। রোম্যান্টিক এই ছবির ক্যাপশনে ভালবাসার মানুষের জন্য একটি ক্যাপশন লিখেছেন অঙ্কুশ। যেখানে লেখা- 'কিছু বিশেষ কারণে আমাদের বিয়ে হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই বা হতে পারে? বাকিটা ব্যক্তিগত।' আর আজ জন্মদিনের দিন বর ও কনের ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে।

 

 

বিয়ের সাজে দেখা গিয়েছে অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে। লাল বেনারসি, গা ভর্তি গয়না, কপালে চন্দন, নাকে, নথ, মাথায় মুকুট পরে কনের সাজে দেখা গিয়েছে ঐন্দ্রিলা সেনকে। অন্যদিকে লাল ও হলুদ রঙের পাঞ্জাবিতে একেবারে বরের বেশে ধরা দিয়েছেন অঙ্কুশ। তবে কি সত্যিই বিয়েটা সেরে নিলেন গোপনে-এই প্রশ্ন তুলেছেন অনুরাগীরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিয়ে কেন হচ্ছে না সিরিজ বার করে ফেলেছেন তারকারা। কেন হচ্ছে না তা জানা যাবে ১৪ ফেব্রুয়ারি, আজ সেই বিশেষ দিন। প্রেমদিবসের দিন ভাইরাল ছবি দেখেই বোঝা যাচ্ছে ছবিটা কোনও শুটিং সেটে তোলা। তবে এটা সিনেমা বা বিজ্ঞাপন সেটাই দেখার। সূত্রের খবর, পুরোটাই অঙ্কুশ ও ঐন্দ্রিলার আপকামিং সিনেমা লাভ ম্যারেজ ছবির প্রোমোশন। আসলে ভালবাসার দিনেই ছবির বিশেষ চমক আনতে চলেছেন এই জুটি, তা নিয়েই এত চমক। জন্মদিনের দিন প্রেমিক অঙ্কুশকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ঐন্দ্রিলা। দুজনের রোম্যান্টিক ছবি পোস্ট করে ঐন্দ্রিলা লিখেছেন- হ্যাপি বার্থ ডে টু মাই ওয়ান অ্যান্ড অনলি লাভ। আই লাভ ইউ। লাভ লাইভ নিয়েও বরাবরই ভীষণ খোলামেলা ঐন্দ্রিলা ও অঙ্কুশ । প্রায় ১২ বছরেরও বেশি সময় ধরে অঙ্কুশের সঙ্গে রিলেশনে রয়েছেন ঐন্দ্রিলা সেন। অঙ্কুশ -ঐন্দ্রিলা বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে টলিপাড়ায়।

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা