'সিঁদুরদান থেকে বৌভাত', দুর্নিবারের সঙ্গে বিয়ের অদেখা ছবি শেয়ার করে 'রাইকমল' দিলেন মোহর

Published : Mar 14, 2023, 05:01 PM ISTUpdated : Mar 14, 2023, 05:05 PM IST
Durnibar Saha

সংক্ষিপ্ত

শহরের এক পাঁচতারা হোটেলে বসেছিল দুর্নিবার ও ঐন্দ্রিলার বিয়ের আসর। বিয়ের পর থেকেই কটাক্ষে ভরে গিয়েছে গায়কের সোশ্যাল মিডিয়ার পাতা। বিয়ে থেকে সিঁদুরদান এবং বউভাতের অদেখা ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন মোহর

গত ৯ মার্চ ঘটা করে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন গায়ক দুর্নিবার সাহা। বলা যেতে পারে এই বিয়ের মধ্যমণি বুম্বা দা নিজেই। সকাল থেকে বিয়ের যাবতীয় খুটিনাটি খতিয়ে দেখেছেন টলি স্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । শুধু তাই নয়, দাঁড়িয়ে থেকে নিজের ম্যানেজার মোহরের সঙ্গে দুর্নিবারের বিয়েও দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । শহরের এক পাঁচতারা হোটেলে বসেছিল দুর্নিবার ও ঐন্দ্রিলার বিয়ের আসর। বিয়ের পর থেকেই কটাক্ষে ভরে গিয়েছে গায়কের সোশ্যাল মিডিয়ার পাতা। যদিও এটা কোনও নতুন বিষয় নয়, প্রেম থেকে বিয়ে নিয়ে হামেশাই কটাক্ষের মুখে পড়তে হয়েছে দুর্নিবারকে। তবে আর নয়, এবার বিয়ের পরই বেশ কড়া জবাবও দিয়েছেন গায়ক।

তবে যে যাই বলুক একে অপরের প্রেমে যে ডুব দিয়েছেন তা স্পষ্ট। ট্রোলিংকে বুড়ো আঙুল দেখিয়ে এবার বিয়ের অদেখা ছবি পোস্ট করলেন দুর্নিবারের স্ত্রী ঐন্দ্রিলা। বিয়ে থেকে সিঁদুরদান এবং বউভাতের অদেখা ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন মোহর যার ক্যাপশনে ২০২২ সালের মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় গান রাইকমলের গানের কলি জুড়ে দিয়েছেন। দুর্নিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করে মোহর লিখলেন, 'তোমার চোখের আদিম নিলাম,দিলাম তোমায় রাইকমল, উড়ালসেতু ভুলিয়ে দিলো, একলা থাকা রাতমহল।'

 

 

দ্বিতীয়বার বিয়ে করতে না করতেই চরম কটাক্ষের শিকার হলেন দুর্নিবার সাহা। দিনকয়েক আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছিলেন দুর্নিবার। যেখানে দেখা যাচ্ছে, গায়কের বাহুলগ্না তার স্ত্রী মোহর। বিয়ে সেরেই নতুন স্ত্রীকে ঠোঁটঠাসা চুম্বনে ভরিয়ে দিয়েছেন দুর্নিবার। শুধু তাই নয়, আদুরে ছবি পোস্ট করে দুর্নিবার লেখেন, যখন আমরা আমাদের সম্পর্ক আলোর রোশনাইয়ে সাজাব,তখন কিছু মানুষ অহেতুক তাদের বোকা বোকা মতামত দেওয়ার চেষ্টা করবে। মোহরকে বিয়ে করে মুহূর্তের মধ্যে যে সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে সপাট জবাব দিয়েছেন দুর্নিবার। 

 

 

জীবনের নতুন ইনিংস শুরু করলেন দুর্নিবার সাহা। মধ্য কলকাতার হোটেলে বসেছিল চাঁদের হাট। দুর্নিবারের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। তবে বিয়ের আগেও প্রেম নিয়ে শিরোনামে থাকতেন তিনি। তবে সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার ঐন্দ্রিলা সেনকে বিয়ে করলেন দুর্নিবার সাহা। বিয়ের দিন খাঁটি বাঙালি সাজে দেখা গিয়েছে ঐন্দ্রিলাকে। লাল বেনারসি, কপালে চন্দন, গা ভর্তি সোনার গয়না, মাথায় টিকলি পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ঐন্দ্রিলা সেন। এবং লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি, গলায় গোলাপের মালা পরে বরবেশে হাজির দুর্নিবার সাহা। সাত পাক ঘোরা থেকে শুভদৃষ্টি, সিঁদুর দান পুরো নিয়ম মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুর্নিবার ও ঐন্দ্রিলা।

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা