Bigg Boss 2026: "তুমি ভেড়া বলবে না...." বিগ বসের মঞ্চে চটে লাল প্রাক্তন তারকা ফুটবলার দীপেন্দু, কী হল হটাৎ?

Published : Sep 11, 2026, 12:01 PM IST

Bigg Boss 2026: বিগ বসের মঞ্চেই এবার প্রাক্তন জাতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস কার্যত, চটে লাল। কী হল হটাৎ? মহামেডান স্পোর্টিং দলের ফুটবল ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলেছেন এবং বসিরহাটের বিধায়কও ছিলেন।

PREV
14
ময়দানের অতি পরিচিত দীপু

চলছে বাংলা বিগ বস। সেই বিগ বসের মঞ্চেই এবার প্রাক্তন জাতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস কার্যত, চটে লাল। প্রসঙ্গত, একটি এপিসোডে শো-য়ের অ্যাঙ্কর তথা বর্তমান সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এসে দীপেন্দুকে বলেন, তিনি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করেছেন। কিন্তু বিগ বসের মঞ্চে একটু ঝিমিয়ে পড়ছেন। তাই ময়দানে যেমন এক ইঞ্চিও জমি ছাড়েনি ময়দানের অতি পরিচিত দীপু, সেইরকমই এখানেও খেলতে হবে, সেটাই বোঝাতে চান সৌরভ। তারপরেই ঝামেলার সূত্রপাত।

24
বিগ বসের মঞ্চে চটে লাল প্রাক্তন ফুটবলার দীপেন্দু

হটাৎই বিগ বসের আরেক প্রতিযোগী রাজবীরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দীপেন্দু বিশ্বাস। সামনে উপস্থিত ছিলেন ভরত কল, সায়ক এবং মোনামি সহ আরও অনেকে। রাজবীর বারবার দীপেন্দু বিশ্বাসকে ‘ভেড়া' বলে উত্তেজিত করতে থাকেন। তখন পাল্টা দীপেন্দুকে বলতে শোনা যায়, “তুমি ভেড়া বলবে না। তুমি ভেড়া বলবে না। তুই.. তুই বেশি বড়…. মেরে দেবো কিন্তু। ভেড়া বলবি না। ভয় দীপেন্দু বিশ্বাস পায়না।"

Big Boss Bangla: ভরত-তনুশ্রীর ঝগড়া থেকে সৃজলা-রাজবীরের রসায়ন- কী চলছে বিগ বসের ঘরে?

34
মহামেডান স্পোর্টিং দলের ফুটবল ডিরেক্টর

এরপরেই রাজবীর বলে বসেন, “ভয় কাকে দেখাচ্ছ? প্রাক্তন বিধায়ক গালি দিচ্ছে।" পাল্টা দীপেন্দু বলেন, “এমএলএ ছাড়। আমি জাতীয় দলে খেলেছি, সেটা বল। তুই আমাকে ভেড়া বলেছিস।" মেগা রিয়্যালিটি শো-য়ের মঞ্চে ভেড়া বলা নিয়ে ঝামেলা। অনেকেই বলছেন, দীপেন্দুর মতো ফুটবলার এই ‘হাস্যকর' শো-তে কেন? তাঁর তো মাঠে থাকার কথা। উল্লেখ্য, দীপেন্দু বিশ্বাস দীর্ঘদিন মহামেডান স্পোর্টিং দলের ফুটবল ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলেছেন।

Big Boss: বিগ বসের ঘরে নতুন ঝড়! ভাষা নিয়ে জারি হল কড়া শাসন, আসছেন জীতু কমল

44
জাতীয় দলের প্রাক্তন তারকা

একটা সময় বঙ্গ ফুটবলের অন্যতম সফল স্ট্রাইকার ছিলেন দীপেন্দু বিশ্বাস। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের হয়ে দাপুটে ফুটবল খেলেছেন তিনি। জিতেছেন একাধিক ট্রফি। খুবই বুদ্ধিদীপ্ত স্ট্রাইকার ছিলেন এবং গোলও পেয়েছেন একাধিক। শুধু তাই নয়, জাতীয় দলের হয়েও ময়দানের পরিচিত দীপুর অসাধারণ ক্যারিয়ার গ্রাফ। ফুটবল ছাড়ার পর মহামেডান স্পোর্টিং দলের ফুটবল ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলেছেন এবং বসিরহাটের বিধায়কও ছিলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories