জন্মদিনে মেয়ের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন ঐশ্বর্যের, সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়তেই তীব্র কটাক্ষের শিকার অভিনেত্রী

Published : Nov 16, 2022, 01:26 PM IST
Aardhya Bachchan

সংক্ষিপ্ত

এদিন ১১ বছরে পা রাখলেন বচ্চন পরিবারের সবচেয়ে ছোট সদস্য তথা অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন। জন্মদিনের ফটো ছাড়তেই ট্রোলিংয়ের শিকার অভিনেত্রী।

১৬ নভেম্বর ১১ বছরে পা দিলেন বচ্চন পরিবারের খুদে সদস্য আরাধ্যা। অভিষেকঐশ্বর্যের একমাত্র সন্তান আরাধ্যা শীঘ্রই প্রবেশ করবেন টিনেজে। এদিন মেয়ের জন্মদিন উপলক্ষে মেয়ের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ঐশ্বর্য। যেখানে মেয়েকে আদরে ভরিয়ে দিচ্ছেন মা ঐশ্বর্য এছাড়াও ছবির ব্যাকগ্ৰাউন্ডে রয়েছে রঙ বেরঙের ফুলে সাজানো ১১ লেখা যা আরাধ্যার ১১ বছর পূর্তির জানান দিচ্ছে দর্শকদের। আরাধ্যার ছবি পোস্ট করে ক্যাপশনে ঐশ্বর্য রাই বচ্চন লিখেছেন: "❤️আমার ভালোবাসা... আমার জীবন... আমি তোমাকে ভালোবাসি, আমার আরাধ্যা ❤️🥰💖😍💝😘💗🤗💞💕।"

 

 

ছবি পোস্ট করা মাত্রই কমেন্ট বক্স ভরে ওঠে ছোট্ট আরাধ্যার জন্মদিনের শুভেচ্ছায় আর মা-মেয়ের আদুরে সময়ের হৃদয়গ্রাহী মন্তব্যে। কিন্তু ভালো জিনিসকে ভালো না নিয়ে সেবিষয়ে নোংরা কমেন্ট করা ব্যক্তিও কম নয়, যথারীতি মা-মেয়ের ঠোঁট চুম্বনের জন্যও ঐশ্বর্য রাই বচ্চনকে ট্রোল করেছেন সমাজের সেই নিকৃষ্ট মানসিকতার ব্যক্তিরা। কমেন্ট বক্সে তারা জানিয়েছেন বাচ্চাদের ঠোঁটে চুম্বন ভারতীয় সংস্কৃতির অংশ নয়, অর্থাৎ তারা ঠিক করে দেবেন একজন মা তার সন্তানকে কীভাবে আদর করবেন।

এবিষয়ে ঐশ্বর্য মুখ খোলার আগেই ঐশ্বর্যের বিরাট ফ্যান ফলোয়ারের একাংশ ট্রোলারদের পাল্টা আক্রমন করে আর তার জেরেই ট্রোল বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবেই মা এবং সন্তানের এই আকর্ষনীয় মুহূর্ত নিয়ে ট্রোল করার কারণে তাদেরকে তীব্র নিন্দা করে ঐশ্বর্যের ভক্তরা। এরপরেই অনুরাগীদের সমর্থনের জোরেই একজন লিখেছেন: "একজন মা এবং মেয়ের সম্পর্ক বিচার করা বন্ধ করুন.... এটি শুধু একটি চুম্বন যার অর্থ ভালবাসা এবং স্নেহ.... থামুন আপনারা যারা এটা নিয়েও বাজে মন্তব্য করছেন... ইতিবাচক চিন্তা করুন এবং ভালবাসা ছড়িয়ে দিন...!!!! ❤️❤️"

অন্যদিকে ঐশ্বর্য রাই বচ্চনের আরও একজন ভক্ত লিখেছেন"সত্যিই আমি এই ছবিটি পছন্দ করি, এটি দেখে আমার অতীতের কথা মনে পড়ছে, যেখানে আমি আমার মায়ের ঠোঁটে চুমু খেতে অভ্যস্ত ছিলাম কারণ আমি তাকে ভালোবাসি এবং আমি যেখানে চাই সেখানে চুম্বন করতে পারি কারণ তিনি আমার মা। মা ও মেয়ের ভালোবাসা কেউ মাপতে পারে না। তাই মানুষের বিচার করা বন্ধ করুন... নিকৃষ্ট মানসিকতা থেকে বেরিয়ে যান.. মা ও মেয়ের মধ্যে কোনো সীমারেখা নেই, তারা একে অপরকে কীভাবে ভালোবাসতে পারে সেটা তাদের পছন্দ... আপনি তাদের বিচার করার কেউ নন,"।

আরও পড়ুন

৩৯ লাখ টাকা লোপাটের অভিযোগে কেরালা হাইকোর্টের দ্বারস্থ হলেন সানি লিওন, রয়েছে স্বামী ড্যানিয়েলের নামও

পরপর হৃদরোগ! ঐন্দ্রিলার শরীরে এখনও ১ শতাংশ প্রাণের সাড়া রয়েছে, বলছেন চিকিৎসকের দল

শরীর মিলেমিশে একাকার, বৃষ্টিতে ভিজে অমিতাভের সঙ্গে ঘনিষ্ঠ রোম্যান্সের পর কেন কেঁদেছিলেন স্মিতা

হিরের নয়, ধার করা নকল আংটি দিয়েই ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক, কেন জানেন?

 

 

 

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Toxic Star cast Fees: টক্সিকে যশের পারিশ্রমিক ৫০ কোটি! কিয়ারা-নয়নতারার দর শুনলে মাথা ঘুরে যাবে!
Jeh's Birthday: শার্টলেস হয়ে ৫ বছরের জন্মদিন পালন, জেহ-র ছবি শেয়ার করলেন করিনা