অনুষ্কা শর্মা, বলিউডের প্রথমসারির অভিনেত্রী সর্বদাই খবরের শিরোনামে থাকেন। সদ্যই ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। এবার ব্যক্তিগত কারণে শিরোনামে উঠে এলেন বিরাট কোহলি ও তার স্ত্রী অনুষ্কা শর্মা।
210
মুম্বইতে বিরাট ও অনুষ্কার একটি ফ্ল্যাট রয়েছে। যার নাম ‘ওমকার ১৯৭৩’। নিজেদের এই ফ্ল্যাট থাকা সত্ত্বেও ফের ফ্ল্যাট ভাড়া নিলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। সূত্র থেকে জানা গেছে ১৬৫০ বর্গফুটের ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তারকা জুটি, যেখান থেকে সমুদ্র দেখা যায়।
310
মুম্বইতে ‘ওমকার ১৯৭৩’ নামক ফ্ল্যাট থাকা সত্ত্বেও কেন ভাড়া নিলেন এই নতুন ফ্ল্যাট তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে বিরুষ্কার নতুন ফ্ল্যাটটি পাঁচতলায় রয়েছে। যার অন্দরসজ্জায় রয়েছে আধুনিকতার ছোঁয়া। এছাড়াও লিফট থেকে আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। এবং রুম থেকেই সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করা যাবে।
410
বিরাট-অনুষ্কার নতুন ফ্ল্যাটের ভাড়া শুনেই চোখ কপালে উঠেছে ভক্তদের। সূত্রের খবর, অক্টোবর মাসেই তাদের মধ্যে চুক্তি হয়েছিল। নতুন এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে ২.৭৬ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে। ইতিমধ্যেই টোকেন মানি হিসেবে ৭.৫ লক্ষ টাকা জমা দিয়েছেন।
510
ক্রিকেটের খেলার পাশাপাশি নিজের রোস্তোরাঁও রয়েছে বিরাটের। এছাড়াও আরব সাগরের তীরে মায়ানগরী মুম্বইতে রেস্তোরাঁ খুলেছেন বিরাট কোহলি। তবে এই রোস্তোরাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে নস্টালজিয়া। এর পিছনেও রয়েছে বিশেষ কারণ। কিংবদন্তী গায়ক অভিনেতা কিশোর কুমারের বাড়ি কিনে সেখানেই রোস্তোরাঁ বানিয়েছেন বিরাট কোহলি।
610
ক্রিকেট খেলায় যেমন নিজেকে উজাড় করে দেন বিরাট তেমনি রেস্তোরাঁ সাজানো থেকে খাবারের তালিকা সব কিছুই নিজের মনের মতো করে সাজিয়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। জনপ্রিয় কিংবদন্তী সঙ্গীত শিল্পী কিশোর কুমারের বিরাট ভক্ত কোহলি।
710
অভিনেতা জানিয়েছেন, মুম্বইয়ে 'গৌর কুঞ্জ' নামে একটি বাড়ি ছিল কিশোর কুমারের। সেই বাড়িটি কিনেই রেস্তোরাঁ বানিয়েছেন বিরাট কোহলি। বিরাাট জানিয়েছেন স্বর্গীয় কিশোরদার বাড়ি এটা। আমাদের যা পরিকল্পনা তার সঙ্গে এর বিশাল মিল রয়েছে। এই রোস্তোরাঁ ঘুরে দেখিয়েছেন বিরাট এবং অভিনেতা মনীষ পলও সঙ্গে ছিলেন । সেখানে মনীষ একটি গল্প বলেন, একটা ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোনও দ্বীপে যদি তাকে একজনের সঙ্গে থাকতে হয় তা হলে তিনি কাকে নেবেন। ছেলেটি উত্তর দিয়েছিল কিশোর কুমার। এবং সেইদিনের সেই ছেলেটির নাম বিরাট কোহলি।
810
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এতটাই ভক্ত কিশোর কুমারের। তবে ভক্ত বলেই কি কিশোর কুমারের মুম্বইয়ে 'গৌর কুঞ্জ' বাড়িটি পুরো কিনে নিলেন বিরাট। এর উত্তরে বিরাট জানিয়েছেন. কোনও কিছুই হঠাৎ করে হয় না। এমনটা হওয়ার কথা ছিল বলেই হয়েছে। কিশোরদার গান আমাকে স্পর্শ করে। তিনি এমন একজন মানুষ যার সঙ্গে দেখা করতে পারলে আমি ধন্য হতাম। ওর একটা আলাদাই ব্যাপার ছিল।
910
বিরাট আরও বলেন, আমি কোনও কিছুর সঙ্গে এমনি এমনি যুক্ত হতে পারি না। আমি যদি কিছু করি তাহলে সেটাতে আমি পুরোপুরি সময় দিই। কারণ সেই জিনিসটার উপর আমি পুরোপুরি সময় দিচ্ছি। আমি এটা করতে চাই। এখানেও তেমনটাই করা হয়েছে, স্পেশাল বলতে গেলে খাবারের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ওটা ভাল না হলে কেউ আসবে না।
1010
আন্তর্জাতিক স্তরে চুটিয়ে খেলছেন বিরাট। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট। অনেকদিন বাদে যেন ফর্মে ফিরেছেন বিরাট। তবে খেলার বাইরেও নিজের ভাললাগার জায়গা খুঁজে বার করে নিয়েছেন বিরাট কোহলি। অন্যদিকে অনুষ্কা শর্মাও ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ নিয়ে ব্যস্ত রয়েছে।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.