অভিনেত্রী-গায়িকা-প্রযোজকের পর লেখিকা প্রেমিকা চোপড়া।সম্প্রতি নিজের আত্মজীবনী 'আনফিনিশড' -এ জীবনে নানা অভিজ্ঞতাকে তুলে ধরছেন প্রিয়ঙ্কা চোপড়া। 'ব্রাউন টেররিস্ট' বলে ক্ষান্ত হননি তারা।গণধর্ষণেরও হুমকি দেওয়া হয় প্রিয়ঙ্কাকে।
ছোট্ট শহর থেকে বলিউডের পথ পেরিয়ে হলিউডের জার্নি সমস্তটাই নিজের আত্মজীবনী 'আনফিনিশড' -এ তুলে ধরেছেন প্রিয়ঙ্কা চোপড়া। অভিনেত্রী-গায়িকা-প্রযোজকের পর লেখিকা প্রেমিকা চোপড়া।
210
নিজের লেখা বইয়ের জীবনের প্রতিটি যাত্রাপথ সুন্দর করে তুলে ধরেছেন প্রিয়ঙ্কা। সম্প্রতি নিজের আত্মজীবনী 'আনফিনিশড' -এ জীবনে নানা অভিজ্ঞতাকে তুলে ধরছেন প্রিয়ঙ্কা চোপড়া। যার অন্যতম হল 'ব্রাউন টেররিস্ট ' তকমা। 'ব্রাউন টেররিস্ট' বলে ক্ষান্ত হননি তারা। এমনকী গণধর্ষণেরও হুমকি দেওয়া হয় প্রিয়ঙ্কাকে।
310
বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে সরগরম বি-টাউন। তবে শুধু বি-টাউনই নয়, হলিউডেও বেশ পরিচিত বলিউডের দেশি গার্ল। খুব অল্প সময়ের মধ্যেই নিজের নাম,খ্যাতি অর্জন করে নিয়েছেন প্রিয়ঙ্কা।
410
আনফিনিশড প্রকাশের সময়েই টেলিভিশনের সাক্ষাৎকারে জীবনের একাধিক অভিজ্ঞতা তুলে ধরেন প্রিয়ঙ্কা। ২০১২ সালে 'ইন মাই সিটি' গানটি মুক্তির সময় বর্ণবিদ্বেষের মুখে পড়েন নায়িকা। ওই সময়েই প্রিয়ঙ্কাকে 'ব্রাউন টেররিস্ট' বলে কটাক্ষ করা হয়।
510
প্রিয়ঙ্কার মতোন একজন বাদামী রঙের মানুষ মার্কিন মুলুকে কী করছেন এই নিয়েই প্রশ্ন তোলা হয়। এমনকী নিজের জায়গায় ফিরে বোরখা পরুন বলেও কটাক্ষ করা হয়।
প্রিয়ঙ্কা চোপড়া, পুরুষদেরই ড্রিমগার্ল তিনি। বলিউডে একের পর এক সুপারহিট সিনেমাও রয়েছে তার ঝুলিতে। বলিউডে কেরিয়ারের শুরুতে কী কী তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন প্রিয়ঙ্কা তাও তুলে ধরেছেন নিজের লেখনীতে।
810
রিপোর্টে জানা গেছে, একবার একটি গানের শুটিংয়ের সময় অভিনেত্রী একটা একচা করে পোশাক খুলতে হয়। গানটি বড় থাকায় প্রিয়ঙ্কা পরিচালককে জিজ্ঞাসা করেছিল যে তিনি বেশি পোশাক পরবেন কিনা, যাতে সহজেই তার শরীর প্রদর্শিত না হয়।
910
পরিচালক প্রিয়ঙ্কাকে জানান, তিনি স্টাইলিস্টের সঙ্গে আগে কথা বলে সব বুঝিয়ে দিয়েছেন। এবং প্রিয়ঙ্কার পাশে দাঁড়িয়েই পরিচালক জানান, যাই হয়ে যাক অন্তর্বাস দেখানো দরকার, নয়তো দর্শকরা কেন প্রিয়ঙ্কার ছবি দেখতে আসবে। তবে সেই সময় সাহসী দৃশ্যের জন্য অতটাও প্রস্তুত ছিলেন না প্রিয়ঙ্কা। এবং তারপরেই তিনি ছবি থেকে সরে যান।
1010
দেখতে দেখতে অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রিয়ঙ্কা চোপড়া। অভিজ্ঞতার সঙ্গে বয়স ও বাড়ছে। আগের চেয়ে অনেকটাই পরিণত প্রিয়ঙ্কা। তাই যে কোনও বিষয় নিয়েই অকপট প্রিয়ঙ্কা। নিজের জীবনের বিশেষ অধ্যায়গুলিকে বইয়ের পাতায় সাজিয়েছেন দেশি গার্ল।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.