Pavitr Prabhakar: ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের ট্রেলার লঞ্চ, ডাবিংয়ে শুবমান গিল

Published : May 18, 2023, 08:31 PM IST

ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের ট্রেলার লঞ্চ হয়ে গেল। এই ছবির অন্যতম আকর্ষণ ক্রিকেটার শুবমান গিল। ভারতীয় স্পাইডারম্যানের চরিত্রে ডাবিং করছেন শুবমান। ১ জুন মুক্তি পাবে ছবিটি। এখন থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

PREV
110
১ জুন মুক্তি পেতে চলেছে ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকর, দর্শকদের আগ্রহ তুঙ্গে

১ জুন মুক্তি পেতে চলেছে 'স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স'। এই ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করছেন ভারতীয় স্পাইডারম্যান 'পবিত্র প্রভাকর'।

210
ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের ডাবিংয়ে ক্রিকেটার শুবমান গিল

আগেই ঘোষণা করা হয়েছিল, ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের ডাবিং করছেন ক্রিকেটার শুবমান গিল। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেও ছিলেন শুবমান।

310
ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের ট্রেলার লঞ্চে হাল্কা মেজাজে দেখা যায় শুবমান গিলকে

মুম্বইয়ে ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের ট্রেলার লঞ্চ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে হাল্কা মেজাজে দেখা যায় শুবমান গিলকে।

410
প্রথমবার বাংলা-সহ ১০টি ভারতীয় ভাষায় মুক্তি পেতে চলেছে হলিউডের কোনও ছবি

ইংরাজি, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালম, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি ও বাংলা ভাষায় মুক্তি পেতে চলেছে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স'।

510
মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার আগেই ভারতে মুক্তি পেতে চলেছে এই ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার এক দিন আগে ভারতে মুক্তি পেতে চলেছে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স'। ফলে ছবিটি নিয়ে ভারতীয় দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।

610
এই প্রথম স্পাইডারম্যানের ছবিতে ডাবিং করলেন কোনও ক্রীড়াবিদ, উচ্ছ্বসিত শুবমান

পর্দায় ভারতীয়-স্পাইডারম্যানের কীর্তি দেখার অপেক্ষায় দর্শকরা। এই প্রথম কোনও ক্রীড়াবিদ স্পাইডারম্যানের ছবিতে ডাবিং করলেন। ফলে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়ে গিয়েছে।

710
ভারতীয়-স্পাইডারম্যান হিসেবে এই ক্রিকেটারের ডাবিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা

ভারতীয়-স্পাইডারম্যানের ডাবিংয়ে শুবমান গিলের থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। ক্রিকেটপ্রেমী ও চলচ্চিত্রপ্রেমীরা বড়পর্দায় শুবমানের কণ্ঠস্বর শোনার জন্য অপেক্ষা করছেন।

810
দর্শকদের মন জয় করতে পারবে ভারতীয় স্পাইডারম্যান, আশায় সোনি পিকচার্স রিলিজিং ইন্টারন্যাশনাল ইন্ডিয়া

সোনি পিকচার্স রিলিজিং ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার ও হেড শনি পঞ্জিকরণ বলেছেন, 'আমরা নিশ্চিত যে 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম' যেমন জনপ্রিয় হয়েছিল, এই ছবিটিও দর্শকরা একইরকমভাবে পছন্দ করবেন। এই ছবিটিও জনপ্রিয় হবে।'

910
শুবমান গিলের সঙ্গে কাজ করে খুশি সোনি পিকচার্স রিলিজিং ইন্টারন্যাশনাল ইন্ডিয়া

সোনি পিকচার্স রিলিজিং ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার ও হেড শনি পঞ্জিকরণ বলেছেন, 'শুবমান গিলের সাথে এই ছবিতে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। কারণ তিনি শুধুমাত্র একজন ইয়ুথ আইকনই নন, একজন সত্যিকারের নায়ক।'

1010
ব্যক্তিগত পছন্দের সুপার হিরোদের অন্যতম স্পাইডারম্যান, জানিয়েছেন শুবমান গিল

শুবমান গিল বলেছেন, 'আমি স্পাইডারম্যান দেখে বড় হয়েছি। আমার সবচেয়ে পছন্দের সুপারহিরোদের অন্যতম স্পাইডারম্যান। এই ছবির হিন্দি ও পাঞ্জাবি সংস্করণে পবিত্র প্রভাকরের জন্য ডাবিং করা অসাধারণ অভিজ্ঞতা।'

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories