গত ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়লেন রাহুল ও আথিয়া। দুই পরিবারের উপস্থিতিতে চারহাত এক হল আথিয়া-রাহুলের। বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য কোথায় যাচ্ছেন, তা নিয়েই বাড়ছে জল্পনা। শোনা যাচ্ছে, মধুচন্দ্রিমায় যাচ্ছেন না রাহুল-আথিয়া।
গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। সোমবার ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবদ্ধনে আবদ্ধ হয়েছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি।
29
পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের উপস্থিতিতে চারহাত এক হয়েছে আথিয়া ও রাহুলের। দীর্ঘদিন ধরেই রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে উত্তেজনা শুরু হয়েছিল। ইতিমধ্য়েই বিয়ের সমস্ত ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সুনীলের খান্ডালার খামার বাড়িতেই বিয়ের আয়োজন হয়েছিল।
39
বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন আথিয়া ও কে এল রাহুল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল, নির্জন কোনও দ্বীপে বেড়াতে যাচ্ছে। কিন্তু এখন অনেকেই জেনে গেছেন এই মুহূর্তে মধুচন্দ্রিমার সব পরিকল্পনা বাতিল।
49
সূত্রের খবর, ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি। তাই দলের সঙ্গে প্র্যাকটিসে ব্যস্ত হয়ে পড়বেন কে এল রাহুল। শুধু তাই নয় , এছাড়াও রয়েছেন আইপিএল-এর প্রস্তুতি। এছাড়া আথিয়াও ব্যস্ত হয়ে পড়বেন তার ইউটিউব চ্যানেলের কাজ নিয়ে।
59
ক্রিকেট দুনিয়ার সঙ্গে বলি জগতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এর আগে বলিউড তারকাকে বিয়ে করেছেন ক্রিকেটাররা। আবারও বলিউড ও ক্রিকেট জুটির মেলবন্ধন হল। জাকজমক করে গাঁটছড়া বাঁধলেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি।
69
দীর্ঘ ৪ বছরের প্রেমের পরিণতি হল। প্রেমিকা আথিয়া শেট্টির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তারকা ক্রিকেটার কেএল রাহুল। খোলা আকাশের নীচে ফুল দিয়ে সেজে উঠেছে বিয়ের মন্ডপ। সব মিলিয়ে যেন পুরোটা এক মায়াবী পরিবেশ। মেয়ের বিয়ে সম্পন্ন হওয়ার পর কথামতো সুনীল শেট্টি ও ছেলে আহান বাইরে এসে সমস্ত সাংবাদিকদের মিষ্টিমুখ করান।
79
সুনীল শেট্টি বলেন,বিয়ের অনুষ্ঠান তো খুব সুন্দর ভাবে হয়েছে। ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সবটা হয়েছে। বিয়েতে ঘনিষ্ঠ লোকজনরাই উপস্থিত ছিলেন। এখন তো সবে আনুষ্ঠানিক বিয়েটা হয়েছে। রিসেপশন নিয়ে প্রশ্ন উঠতেই তিনি সাফ বলেন, খুব সম্ভবত আইপিএল-এর পরই রিসেপশন পার্টি হবে।
89
ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মাত্র ১০০ জনের উপস্থিতিতে বিয়ে করেছেন রাহুল ও আথিয়া। খুব বেশি লোকজন নিমন্ত্রিত ছিলেন না। রাহুল ও আথিয়ার ইন্ডাস্ট্রির বন্ধু এবং ক্রিকেট জগতের তারকাদের জন্য কিছুদিন পর রিসেপশনের আয়োজন করবেন। জানা গিয়েছে, এই মুহূর্তে ক্রিকেটের টাইট শিডিউল রয়েছে। সেই কারণেই আইপিএল শেষ হওয়ার পর মে মাসে রিসেপশন অনুষ্ঠিত হবে।
99
গত ২৩ জানুয়ারি বিকেল ৪.১৫ মিনিটে সাতপাকে বাঁধা পড়েছেন এই জুটি। সন্ধ্যাবেলাতেই বিয়ের প্রথম ছবি শেয়ার করেন রাহুল ও আথিয়া। হালকা গোলাপি রঙের লেহেঙ্গা সঙ্গে কুন্দনের নকশা কাটা জড়োয়া গয়নায় সেজেছিলেন আথিয়া। অন্যদিকে সাদা রঙের শেরওয়ানিতে সেজেছিলেন রাহুল।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.