দীর্ঘদিন ধরেই রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে উত্তেজনা শুরু হয়েছিল। ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়লেন রাহুল ও আথিয়া। দুই পরিবারের উপস্থিতিতে চারহাত এক হল আথিয়া-রাহুলের। মেয়ের বিয়ের পর আবেগঘন পোস্ট করলেন সুনীল শেট্টি।
ক্রিকেট দুনিয়ার সঙ্গে বলি জগতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এর আগে বলিউড তারকাকে বিয়ে করেছেন ক্রিকেটাররা। আবারও বলিউড ও ক্রিকেট জুটির মেলবন্ধন হল। জাকজমক করে গাঁটছড়া বাঁধলেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি।
210
দীর্ঘ ৪ বছরের প্রেমের পরিণতি হল। প্রেমিকা আথিয়া শেট্টির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তারকা ক্রিকেটার কেএল রাহুল। মেয়েকে বিয়ের পিঁড়িতে বসতে দেখা যে কোনও বাবার কাছেই আবেগঘন মুহূর্ত। মেয়ের বিয়ের পর আবেগঘন পোস্ট করলেন সুনীল শেট্টি।
310
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পাতায় একটি ছবি শেয়ার করেছেন সুনীল শেট্টি। যেখানে দেখা যাচ্ছে,বিয়ের পিঁড়িতে বসে রয়েছেন রাহুল ও আথিয়া, পাশে দাঁড়িয়ে রয়েছেন সুনীল শেট্টি এবং স্ত্রী মানা শেট্টি। এবং কে এল রাহুলের বাবা ডা. কে এন লোকেশ এবং মা রাজেশ্বরী লোকেশ। সকলেই নবদম্পতিকে আশীর্বাদ করছেম।
410
দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে সুনীল ও মানা দুজনেই বিয়ের সাজে মেয়ে আথিয়ার গালে চুমু খাচ্ছেন। ছবি শেয়ার করে সুনীল ক্যাপশনে সাদা হৃদয়ের ইমোজি শেয়ার করেছেন। ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বলি তারকারা।
510
গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। সোমবার ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবদ্ধনে আবদ্ধ হয়েছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। গতকাল পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের উপস্থিতিতে চারহাত এক হয়েছে আথিয়া ও রাহুলের।
610
বিদেশ নয় বরং সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহান-এ বসেছিল বিয়ের আসর। বিয়ের জন্য পাঁচতারা কোনও হোটেল নয়, বরং নিজের বাংলোতেই মেয়ের বিয়ে দিয়েছেন সুনীল। পরিবারের সকল মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে রাহুল ও আথিয়ার।
710
খোলা আকাশের নীচে ফুল দিয়ে সেজে উঠেছে বিয়ের মন্ডপ। সব মিলিয়ে যেন পুরোটা এক মায়াবী পরিবেশ। মেয়ের বিয়ে সম্পন্ন হওয়ার পর কথামতো সুনীল শেট্টি ও ছেলে আহান বাইরে এসে সমস্ত সাংবাদিকদের মিষ্টিমুখ করান।
810
সুনীল শেট্টি বলেন,বিয়ের অনুষ্ঠান তো খুব সুন্দর ভাবে হয়েছে। ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সবটা হয়েছে। বিয়েতে ঘনিষ্ঠ লোকজনরাই উপস্থিত ছিলেন। এখন তো সবে আনুষ্ঠানিক বিয়েটা হয়েছে। রিসেপশন নিয়ে প্রশ্ন উঠতেই তিনি সাফ বলেন, খুব সম্ভবত আইপিএল-এর পরই রিসেপশন পার্টি হবে।
910
গতকাল বিকেল ৪.১৫ মিনিটে সাতপাকে বাঁধা পড়েছেন এই জুটি। সন্ধ্যাবেলাতেই বিয়ের প্রথম ছবি শেয়ার করেন রাহুল ও আথিয়া। হালকা গোলাপি রঙের লেহেঙ্গা সঙ্গে কুন্দনের নকশা কাটা জড়োয়া গয়নায় সেজেছিলেন আথিয়া। অন্যদিকে সাদা রঙের শেরওয়ানিতে সেজেছিলেন রাহুল।
1010
ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মাত্র ১০০ জনের উপস্থিতিতে বিয়ে করেছেন রাহুল ও আথিয়া। খুব বেশি লোকজন নিমন্ত্রিত ছিলেন না। রাহুল ও আথিয়ার ইন্ডাস্ট্রির বন্ধু এবং ক্রিকেট জগতের তারকাদের জন্য কিছুদিন পর রিসেপশনের আয়োজন করবেন। জানা গিয়েছে, এই মুহূর্তে ক্রিকেটের টাইট শিডিউল রয়েছে। সেই কারণেই আইপিএল শেষ হওয়ার পর মে মাসে রিসেপশন অনুষ্ঠিত হবে।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.