এ কেমন চেহারা বিরাটের! বোল্ড অ্যান্ড সেক্সি অনুষ্কা কী দেখে প্রেমে পাগল হয়েছিলেন, ফাঁস হল সত্য

Published : Nov 05, 2022, 03:02 PM IST
anushka

সংক্ষিপ্ত

বিরাটের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। ডাগর চোখে তাকিয়ে রয়েছেন বিরাট। স্বামীর অদেখা ছবি শেয়ার করে অন্য কায়দায় শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা।

৩৪ -শে পা দিলেন ভারতীয় ক্রিকেট প্রাক্তন দলের অধিনায়ক বিরাট কোহলি। শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। প্রিয় ক্রিকেটারের জন্মদিনে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে সোশ্যাল মিডিয়া। বিরাটের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। ডাগর চোখে তাকিয়ে রয়েছেন বিরাট। স্বামীর অদেখা ছবি শেয়ার করে অন্য কায়দায় শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা।

সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট তারকার মজাদার চারটে ছবি পোস্ট করেন অনুষ্কা। প্রতিটি ছবিতেই বিরাটের অভিব্যক্তি দেখার মতো ছিল। কখনও চোখ ছানার মতো বড় করে এক্সপ্রেশন দিচ্ছেন কিং কোহলি। আবার কখনও শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। শেষ ছবিতে মেয়ে ভামিকাকে কোলে নিয়ে দেখা গেছে বিরাটকে। বিরাটেরএই ছবিগুলিই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে অনুষ্কা লেখেন, আমার ভালবাসা, আজ তোমার জন্মদিন। আজকের এই বিশেষ দিনে তোমার সেরা কয়েকটি ছবি আপলোড করলাম। সবদিক থেকে তোমাকে কেমন লাগে সেটাই দেখলাম। আমি তোমাকে খুবই ভালবাসি সবদিকথেকেই। অনুষ্কার এই পোস্টে ভালবাসার ইমোজিতে ভরিয়ে দিয়েছেন বিরাট।

 

 

বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে গাটছড়া বেধে চুটিয়ে সংসার করছেন অনুষ্কা। বিরাট কোহলি- অনুষ্কা শর্মা এখন সকলের বিরুষ্কা। ভক্তদের ভালবাসায় এই জুটির নাম পরিবর্তন হয়েছে বিরুষ্কায়। অতীতে বহু তারকার সঙ্গে অনুষ্কার সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে বি-টাউনে।সমস্ত জল্পনা ছাপিয়ে অবশেষে তিনি এখন বিরাট ঘরণী। তবে অনুষ্কা একা নন, একাধিক মডেল-অভিনেত্রীর সঙ্গে রিলেশনশিপে ছিলেন বিরাট। মাখোমাখো গভীর সম্পর্কে দীর্ঘ ২ বছর থাকার পর কেন প্রেমিকাকে ছেড়ে অনুষ্কাকে মন দিলেন বিরাট, জানলে অবাক হবেন। অনুষ্কা শর্মার আগে ভারতীয় কিপার প্রেম করতেন এক বিদেশিনীর সঙ্গে। দীর্ঘ ২ বছরের মাখামাখো প্রেমই এখন নেটদুনিয়ার হটকেক। ব্রাজিলিয়ান মডেল তথা অভিনেত্রী ইসাবেলের সঙ্গে প্রেমে মজে ছিলেন বিরাট। কিন্তু তারপর তাদের সম্পর্ক ভেঙে যায়।বলিউডেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ইসাবেলে। আমির খানের তালাশ ছবিতে অভিনয় করেছিলেন ইসাবেলে। সালটা ২০১২ থেকে ২০১৪। টানা দীর্ঘ ২ বছর বিরাটকে ডেট করেছিলেন ইসাবেলে। ইসাবেলের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস ছিলেন বিরাট। এক পার্টিতে ইসাবেলের সঙ্গে সাক্ষাৎ হয় বিরাটের। তারপরই ২০১৩ সালে সেই সম্পর্ক প্রকাশ্যে আসে। কিন্তু তার পরের বছরই সম্পর্কে ভেঙে যায়। ব্রেক আপের পর ইসাবেলে একটি সাক্ষাৎকারে স্বীকারও করেছিলেন সম্পর্কের কথা। দু-বছরের প্রেমের সম্পর্ক থাকলেও নিজেরাই আলোচনা করে আলাদা হয়ে গেছিলেন বলে জানান ইসাবেলে। তারপরই পাকাপাকি ভাবে অনুষ্কাকে ভালবেসে বিয়ে করেন বিরাট কোহলি।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Aamir Khan: নতুন বায়োপিকে আমির? এবার শার্ক ট্যাঙ্কের বিতর্কিত ব্যবসায়ীর চরিত্রে অভিনেতা
1000 Crore Club: হাজার কোটির ক্লাবে কোন কোন হিরো? রইল পুরো তালিকা