আর্থিক তছরুপের মামলায় বিপাকে জ্যাকলিন, জামিনের মেয়াদ বাড়াতে ছুটলেন আদালতে

Published : Nov 10, 2022, 01:14 PM IST
Jacqueline Fernandez

সংক্ষিপ্ত

অন্তর্বতীকালীন জামিনের মেয়াদ বৃহস্পতিবারই শেষ। আজই আদালতে পৌঁছলেন জ্যাকলিন। ইতিমধ্য়েই জামিনের মেয়াদ দুবার বাড়ানো হয়েছে।

বলিউড এবং কন্ট্রোভার্সি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে চর্চা মোটেই থামবার নয়। শিরোনামে কীভাবে থাকতে হয়,তা জ্যাকলিন ভালই জানেন। কিছুদিন আগে অন্তর্বতী কালীন জামিনের মেয়াদ বেড়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজের। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছিল আদালত। তারপর থেকে কিছুটা হলেও স্বস্তিতে ছিলেন নায়িকা।

অন্তর্বতীকালীন জামিনের মেয়াদ বৃহস্পতিবারই শেষ। আজই আদালতে পৌঁছলেন জ্যাকলিন। ইতিমধ্য়েই জামিনের মেয়াদ দুবার বাড়ানো হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন নায়িকা। জ্য়াকলিনের আইনজীবী জানিয়েছেন, বৃহস্পতিবার পাতিয়ালা হাউজ কোর্টে যাবেন জ্যাকলিন। তিনি আরও বলেন, প্রতিনিয়ত তদন্তা সংস্থাগুলিকে সহযোগিতা করে চলেছেন জ্যাকলিন। এবং যতবারই তদন্তকারী সংস্থা তাকে ফোন করেছে তিনি তার উত্তর দিয়েছেন এবং হাজিরা দিতেও দিল্লিতে দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা ম্যারাথন জেরার মুখে পড়েছেন এবং প্রশ্নেরও উত্তর দিয়েছেন। এই কারণেই অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত।

 

 

ইতিমধ্যেই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইডির চার্জশিটে অভিযুক্তর তালিকায় নাম রয়েছে জ্যাকলিনের। সুকেশের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছেন জ্যাকলিনের। ইডির পক্ষ থেকে দানা গিয়েছে, জ্যাকলিন ইডি-র সঙ্গে সাহায্য করছেন না তদন্তে। শুধু তাই নয়, এই সময়ে তিনি ভারত ছেড়ে চলে যাওয়ারও চেষ্টা করেছিলেন বলে অভিযোগে জানানো হয়েছে। জ্যাকলিন শ্রীলঙ্কার বাসিন্দা। আপাতত তিনি ভারতেই থাকেন। তবে কেন তিনি ভারত ছেড়ে যাওয়ার অনুমতি পাননি সে বিষয়ে জানাতে গিয়ে ইডির তরফে বলা হয়েছে। তিনি একবার দেশ ছেড়ে গেলে তার ফল কী হতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনও ধারণা পাওয়া যায়নি। এমনকী ভারত ছেড়ে যাওয়ার জন্য যথাযথ কোনও কারণও দেখাতে পারেননি অভিনেত্রী তাই তিনি অনুমতিও পাননি নায়িকা। ইডির সূত্র থেকে জানা গেছে, এখনও অনেক সত্য গোপন রাখছে জ্যাকলিন। বারবার নিজের বয়ান বদল করছে। এমনকী প্রমাণের কারচুপি করারও অভিযোগ উঠেছে জ্যাকলিনের নাম। জানা গিয়েছে সুকেশ গ্রেফতার হওয়ার পরই নিজের ফোন থেকে সমস্ত ডেটা মুছে ফেলেছে জ্যাকলিন। গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছেন এই বলি নায়িকাদের। অন্যদিকে সুকেশের সঙ্গে বেশ ভাল ভাবেই নাম জড়িয়েছে জ্যাকলিনের। সুকেশ চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ । এখানেই শেষ নয় সুকেশের আইনজীবী জানান, জ্যাকলিনকে দামি অলঙ্কার থেকে পোশাক সবটাই দিয়েছেন সুকেশ। জ্যাকলিনের মন জিততেই কোটি কোটি টাকার উপহার দিতেন সুকেশ চন্দ্রশেখর। সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। জ্যাকলিনের সঙ্গে নিয়মিত ফোনেও কথা হত সুকেশের। এমনকী প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে সুকেশ যখন তিহার জেলে ছিল তখনও নিয়মিত কথা বলেছেন দুজনে। যদিও জ্যাকলিন সুকেশের জেলে থাকার কথা জানতেন কিনা তা স্পষ্ট নয় আইনজীবীর কথার। যদিও জ্যাকলিন দাবি করেছেন তাকে অন্ধকারে রেখেই প্রতারণা করা হয়েছে। তিনিও প্রতারণার শিকার।

আরও পড়ুন-

২০০ কোটির প্রতারণায় জ্যাকলিন জড়িত নন! আইনজীবীকে চিঠি সুকেশের

ভারত ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন জ্যাকলিন, চাঞ্চল্যকর তথ্য ফাঁস ইডির, পরিণতি ভয়ঙ্কর

দিল্লি আদালতে আজই হাজিরা দিতে চলেছেন জ্যাকলিন, কোন বিপদ অপেক্ষা করছে অভিনেত্রীর জন্য

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি