নতুন ছবির মুক্তি হতেই ৬৫ কোটির অ্যাপার্টমেন্ট কিনলেন জাহ্নবী কাপুর

Published : Nov 04, 2022, 08:49 PM IST
Janhvi  kapoor

সংক্ষিপ্ত

শ্রীদেবী কন্যা কিনেই চলেছেন একের পর এক নামি দামি অ্যাপার্টমেন্ট। কখনো কিনছেন তো কখনো আবার বিক্রিও করছেন আর তার মধ্যেই চলছে দেদার সিনেমার শুটিং।

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় জাহ্নবী কাপুরের ছবি মিলি। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, তার ছবিটি সমালোচকদের কাছ থেকে ভাল রিভিউ পেয়েছে। দুর্দান্ত এই ছবির শুটিংয়ের পরেই জাহ্নবী এবার কিনলেন নতুন অ্যাপার্টমেন্ট। খবর অনুযায়ী, এই অ্যাপার্টমেন্টের দাম ৬৫ কোটি টাকা। ৮৬৬৯ বর্গফুট জুড়ে বিস্তৃত, তার নতুন এই বাড়ি কুবেলিস্ক বিল্ডিংয়ে বান্দ্রার পশ্চিম এলাকায় অবস্থিত। রিয়েল এস্টেট পোর্টাল Indextap.com-এর মতে, জাহ্নবী এই বাড়িটি ১২ অক্টোবর বুক করেছিলেন। স্ট্যাম্প ডিউটি ​​হিসাবে ৩.৯০ কোটি টাকা দিয়েছিলেন অভিনেত্রী।

জাহ্নবী কাপুর করোনা লকডাউনের সময় অর্থাৎ ২০২০ সালে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন গোটা বাড়ির ১৪,১৫ এবং ১৬ তলা কিনেছিলেন তিনি। সূত্র অনুসারে তিনি কখনই এই অ্যাপার্টমেন্টে স্থানান্তরিত হননি। পরে চলতি বছরের জুলাই মাসে, এই অ্যাপার্টমেন্টটি রাজকুমার রাওকে প্রায় ৪৪ কোটি টাকায় বিক্রি করেছিলেন জাহ্নবী। অন্যদিকে রাজকুমার রাও বিয়ের পরে নিজের একটি অ্যাপার্টমেন্ট কিনতে চেয়েছিলেন এবং পরে জাহ্নবীর থেকে তা কিনেছিলেন।

কার্গিল গার্লের নতুন সিনেমার কথা বলতে গেলে বহুদিন পর তিনি রূপালি পর্দায় ফিরেছেন। সম্প্রতি তার নতুন সিনেমা বেশ শোরগোল ফেলেছে দর্শক মহলে। গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্ল, গুডলাক জেরির মতো তার কিছু ছবি শুধুমাত্র ওটিটি-তে মুক্তি পেয়েছিল। এদিকে জাহ্নবীর নতুন সিনেমা মিলি একটি মেয়েকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে যেখানে একটি মেয়ে ফ্রিজারে তালাবদ্ধ হয়ে যায় এবং মাইনাস ডিগ্রি তাপমাত্রায় নিজের জীবন বাঁচাতে লড়াই করতে দেখা যায়। ছবিতে তাঁর সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন সানি কৌশল। এ ছাড়াও জাহ্নবীর হাতে রয়েছে আরও দুটি ছবি। বাওয়াল ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে তাকে এবং ইতিমধ্যেই ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। একই সময়ে, তাকে রাজকুমার রাওয়ের সাথে ক্রিকেট ভিত্তিক সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস মাহিতে দেখা যাবে।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অরিজিৎ-র বাড়িতে ঘুড়ি ওড়ালেন আমির, দুপুরে ভুড়িভোজ, কী কী ছিল সেদিনের মেনুতে
অরিজিতের গান ছাড়ার নেপথ্যে বলিউডের রাজনীতি? বিশেষ মন্তব্য করলেন পলাশ সেন