প্রভাসের আদিপুরুষ নাকি শাহরুখের পাঠান! টিজারের রেটিংয়ে এগিয়ে কে?

Published : Nov 04, 2022, 06:06 PM ISTUpdated : Nov 04, 2022, 06:15 PM IST
Pathan

সংক্ষিপ্ত

নতুন বছরের শুরু হতে না হতে লেগেই আছে একের পর এক ব্লগব্লাস্টার সিনেমার টক্কর। শাহরুখ খান থেকে শুরু করে দক্ষিণী অভিনেতা প্রভাস কে এগিয়ে থাকবেন সুপারহিট মুভিতে?

বলিউডের বাদশার জন্মদিনের পূর্ণলগ্নে নেটপাড়ায় মুক্তি পেয়েছে শাহরুখ খানের আসন্ন ছবি পাঠান-এর টিজার। সিনেমাটির ফলাফল কেমন হতে পারে তা আন্দাজ করা যেতে পারে দর্শকদের উত্তেজনায়। টিজার প্রকাশের পর থেকেই ঠিকরে বেরোলো ফ্যানদের চাপা উত্তেজনা। বিনোদন খবরের রিপোর্ট অনুযায়ী পাঠান প্রেক্ষাগৃহে মুক্তির আগেই রেকর্ড ভাঙতে শুরু করেছে যার হিসেব করা হয়েছে ইউটিউবে লাইকের পরিমাণ দিয়ে। পাঠানের টিজার প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে ১.১৩ মিলিয়ন লাইক পেয়েছে, যেখানে আদিপুরুষের পরিসংখ্যা ১.০৯ মিলিয়ন। পাশাপাশি দর্শকদের জানিয়ে রাখি, শাহরুখের পাঠান এই বছর নয়, মুক্তি পাবে নতুন বছরের ২৫ জানুয়ারী অর্থাৎ ২০২৩-এ। শাহরুখের পাশাপাশি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি যশ রাজ ব্যানারে নির্মিত হয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খানের ছবি পাঠান মুক্তির আগেই তোলপাড় শুরু করেছে। এখন থেকে ছবিটি রেকর্ড গড়তে শুরু করেছে, যা দেখে বলা হচ্ছে ২০২৩ সালে ছবিটি মুক্তি পেলে বক্স অফিসে অনেক বড় রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করতে পারে। সম্প্রতি প্রকাশিত টিজারে শাহরুখকে দেখা গিয়েছে একেবারেই ভিন্ন লুকে ।শুধু তাই নয়, তাকে দেখা যায় অ্যাকশন করতেও। টিজারটি সোশ্যাল মিডিয়াতে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে যার পরিপ্রেক্ষিতে কেউ কেউ বলেছেন যে ছবিটি দুর্দান্ত এবং কেউ কেউ বলছেন এটি অনুলিপি করা হয়েছে। এছাড়াও ছবিতে ক্যামিও করতে দেখা যাবে সলমন খানকে।

আদিত্য চোপড়া প্রযোজিত এটি একটি অ্যাকশন থ্রিলার মুভি, যেখানে এবছরে আদিত্যর সব ছবিই মুখ থুবড়ে পড়েছিল প্রেক্ষাগৃহে। অন্যদিকে প্রভাসের আদি পুরুষের রেটিং দেখে স্পষ্ট জানা গিয়েছে যে পাঠান অনেকাংশে এগিয়ে রয়েছে। ২০২৩ এর শুরুতেই আদিপুরুষের মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্মাতারা কোনো ঝুঁকি নিতে চান না এবং বক্স অফিসে সংঘর্ষ এড়াতে আপাতত ছবিটির মুক্তির দিন পিছিয়ে দিয়েছেন। ঠিক কবে মুক্তি পাবে আদিপুরুষ তা এখনও অজানা থাকলেও খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অরিজিতের গান ছাড়ার নেপথ্যে বলিউডের রাজনীতি? বিশেষ মন্তব্য করলেন পলাশ সেন
Grammy Awards 2026: কার হাতে উঠল সঙ্গীতের সেরা গ্র্যামি পুরস্কার, রইল বিজয়ীদের তালিকা