কলকাতার নৃত্যশিল্পিকে মার্কিন য়ুক্তরাষ্ট্রের রাস্তায় গুলি করে খুন, মোদীর সাহায্য চাইলেন অভিনেত্রী

Published : Mar 01, 2024, 11:02 PM IST
deboleena

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়া দেবোলিনা বলেছেন, মঙ্গলাবর তাঁর বন্ধু সন্ধ্যায় যখন কথা বলতে বলতে হাঁটছিল তখনই তাঁকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একাধিকবার গুলি করে

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধুকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের জন্য নরেন্দ্র মোদী, ভারত সরকারের ও মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের সাহায্য চেয়েছেন টেলিভিশন অভিনেত্রী দেবোলিনা ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় মর্মান্তিক ঘটনা বর্ণনা দিয়ে মোদীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন।

সোশ্যাল মিডিয়া দেবোলিনা বলেছেন, মঙ্গলাবর তাঁর বন্ধু সন্ধ্যায় যখন কথা বলতে বলতে হাঁটছিল তখনই তাঁকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একাধিকবার গুলি করে। বন্ধুর নাম অমরনাথ ঘোষ। এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস একাডেমিতে। তিনি আরও বলেছেন, পরিবারের একমাত্র সন্তান অমরনাথ ঘোষ। তাঁর মা তিন বছর আগে মারা গিয়েছিল। বাবা মারা গিয়েছিল তাঁর ছোটবেলায়। তাই অমরনাথ ঘোষের মৃত্যুর ঘটনা তদন্তের দাবি জানানোন জন্য আর কেউ নেই। সেই কারণেই তিনি প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন।

 

 

সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী লিখেছেন, 'অভিযুক্তের বিবরণ এবং সবকিছু এখনও প্রকাশ করা হয়নি, অথবা সম্ভবত তার কয়েকজন বন্ধু ছাড়া তার পরিবারে কেউই এর জন্য লড়াই করার জন্য অবশিষ্ট নেই। তিনি ছিলেন কলকাতার। চমৎকার নৃত্যশিল্পী, পিএইচডি করছিলেন, সন্ধ্যায় হাঁটছিলেন এবং হঠাৎ একজন অজানা তাকে একাধিকবার গুলি করেছে।' তিনি আরও জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অমরনাথ ঘোষের কয়েক জন বন্ধু মরদেহ দাবি করেছে। কিন্তু সেই সম্পর্কে তার কাছে কোনও আপডেট নেই। তারপরই তিনি ভারতীয় দূতাবাদ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও নরেন্দ্র মোদীর কাছে ঘটনা জানার ও সাহায্যের আর্জি জানিয়েছেন।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক ভারতীয়ের বিরুদ্ধে হিংসার ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা রাজ্যের নিউপোর্ট শহরে একজন ভারতীয় বংশোদ্ভূত মোটেল মালিককে গুলি করে হত্যা করেছে এক গৃহহীন অনুপ্রবেশকারী। ওয়াশিংটনের একটি রেস্তোরাঁর বাইরে একটি হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় বংশোদ্ভূত আইটি এক্সিকিউটিভের।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Aamir Khan: নতুন বায়োপিকে আমির? এবার শার্ক ট্যাঙ্কের বিতর্কিত ব্যবসায়ীর চরিত্রে অভিনেতা
1000 Crore Club: হাজার কোটির ক্লাবে কোন কোন হিরো? রইল পুরো তালিকা