অর্জুনের হাত ধরে বৃষ্টির মধ্যেই লাঞ্চ ডেটে মালাইকা, বিচ্ছেদের গুজবে জল ঢাললেন যুগল

Published : Aug 27, 2023, 08:20 PM ISTUpdated : Aug 27, 2023, 08:26 PM IST
malaika arjun

সংক্ষিপ্ত

সাদা লেসের শর্টশের অনবদ্য ছিলেন মালাইকা। আর অর্জুনের পোশাক পুরো কালো রঙের। বিউটি ইন কনট্রাস্ট বলা যেতেই পারে। তবে যুগল ছবির জন্য পোজও দেননি। 

মালাইকা অরোরা আর অর্জনু কাপুরের সম্পর্ক ভাঙছে। এই গুজবেই উত্তাল বি-টাউন। কিন্তু তারই মধ্যে যুগলকে রীতিমত ঘনিষ্ট অবস্থায় দেখা গেল। রবিবার ছুটির দিন মালাইকা ও তাঁর প্রেমিক লাঞ্চ ডেটে গিয়েছিলেন মুম্বইয়ের একটি নামি রেস্তোঁরাতে। রবিবার সকাল থেকেই টিপটিপ বৃষ্টি টিনসেল টাউনে। রীতিমত রোমান্টিক আবহাওয়ায় একান্তে লাঞ্চ- সব মিলিয়ে কোনও কথা না বলেও যুগল তাদের ব্রেকআপ বা বিচ্ছেদের গুজব উড়িয়ে দিলেন।

সাদা লেসের শর্টশের অনবদ্য ছিলেন মালাইকা। আর অর্জুনের পোশাক পুরো কালো রঙের। বিউটি ইন কনট্রাস্ট বলা যেতেই পারে। তবে যুগল ছবির জন্য পোজও দেননি। আর কোনও কথাই বলেন। যদিও এক দিন আগে অর্থাৎ শুক্রবার থেকে শনিবার পর্যন্ত মালাইকা আর অর্জুনের সম্পর্ক ভাঙার গল্পেও মজেছিল বলিউড। যার আঁচ পড়েছিল গোটা দেশে। কারণ মালাইকা বা অর্জুন দুজনেই জনপ্রিয়। হিট তাঁদের প্রেমের গল্পও।

যদিও সম্পর্ক ভাঙার গল্প বলিউডে নতুন নয়। পরিচালক করণ জোহরের আয়োজিত পার্টিতে অর্জুন কাপুরের সঙ্গে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সঞ্চালক তথা কৌতুক-শিল্পী কুশা কপিলাকে। স্বামী জোরোয়ার সিং আহলুওয়ালিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন কুশা। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে নিজের ডিভোর্সের কথা সবাইকে জানিয়েছিলেন তিনি। তারপরেই করণ জোহরের পার্টির একটি ছবি সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়, যেখানে অর্জুন কাপুরকে কুশা কপিলার দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে এবং সেই পার্টিতে মালাইকা অরোরা উপস্থিত ছিলেন না। যদিও, পরে এই গুঞ্জনের খবর শুনে অর্জুন এবং কুশা, দুজনেই দুজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার কথা অস্বীকার করেছেন। কিন্তু, মালাইকা অরোরার সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন থামছে না। মালাইকা তাঁর সোশ্যাল মিডিয়া অর্জুন ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকেই আনফলো করে দিয়েছেন। যাতে জল্পনা আরও বাড়তে থাকে।

রবিবার মালাইকা আর অর্জুন হাত ধরাধরি প্রকাশ্যে উপস্থিত হয়ে সেই জল্পনার আগুনে রীতিমত জল ঢেলে দিলেন।

আরও পড়ুনঃ

Chandrayaan-3: চাঁদের মাটির উষ্ণতা ঠিক কত? বিশ্বে প্রথম সেই তথ্য পাঠাল রোভার প্রজ্ঞান

সলমন খানের ৩৫ বছরের ফিল্মি যাত্রা মাত্র এক মিনিটে, দেখুন ভাইজানের বলি সফররের স্মৃতিমাখা ভিডিও

টোটা নিজের হট ছবি শেয়ার করে জমিয়ে দিলেন ছুটির দিন, জানুন কী লিখলেন ক্যাপশনে

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ramayana Teaser: রাম রূপে নজর কাড়লেন রণবীর কাপুর, টিজার আসতেই ইন্টারনেটে ঝড়
Ramayana Update: কেন প্রথমে রামের চরিত্র ফিরিয়ে দিয়েছিলেন? অবশেষে মুখ খুললেন রণবীর কাপুর