Neha Kakkar: বিচ্ছেদের গুঞ্জনে মোক্ষম জবাব দিলেন নেহা, ছবি পোস্ট করে জানালেন আসল সত্য

Published : Jun 17, 2023, 09:03 AM IST
neha kakkar

সংক্ষিপ্ত

ছবি পোস্ট করে লেখেন, বরের সঙ্গে ফাটাফাটি একটি ছুটির দি কাটিয়ে শহরে ফিরলাম। আর এই সকল ছবি পোস্ট করার পর রোহন তাতে কমেন্ট করেন। লেখেন, উফ কী ফাটাফাটি গেল ট্রিপটা।

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, সম্পর্কে চির ধরেছে নেহা ও রোহনপ্রীতের। তাদের নাকি বিচ্ছেদ হতে চলেছে। অনেকে বলেছেন, আলাদা থাকতে শুরু করেছেন নেহা ও রোহনপ্রীত। কিন্তু, এবার নেটিজেনদের এই সমালোচনার মোক্ষম জবাব দিলেন নেহা ও রোহনপ্রীত। সদ্য ইনস্টাগ্রামে একাধিক সেলফি পোস্ট করেছেন নেহা কক্কর। যেখানে দুজনের ভালোবাসা স্পষ্ট। নেহার গালে ভালোবাসার চুম্বন আঁকতে দেখা গিয়েছে রোহনকে। এই সকল ছবি পোস্ট করে লেখেন, বরের সঙ্গে ফাটাফাটি একটি ছুটির দি কাটিয়ে শহরে ফিরলাম। আর এই সকল ছবি পোস্ট করার পর রোহন তাতে কমেন্ট করেন। লেখেন, উফ কী ফাটাফাটি গেল ট্রিপটা।

এভাবে সকল সমালোচনার জবাব দিলেন নেহা। আসলে নেহার জন্মদিন পার্টিতে রোহনকে দেখা যায়নি। নেহা তার পরিবারের সঙ্গে জন্মদিন কাটিয়েছেন। তারপর বন্ধুদের সঙ্গে ছবি পোস্ট করেন নেহা। নেহার জন্মদিনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও কোনও ছবিতে দেখা মেলেনি তার বরের। সেই থেকে শুরু হয় গুজব। পার্টিতে রোহনের দেখা না মেলায়, ভক্তরা ভাবতে শুরু করেন নেহা ও রোহন আলাদা থাকেন। তাদের সম্পর্কে তিক্ত হয়ে উঠেছে। কিন্তু, বাস্তবে তা যে একেবারেই নয় তা জানালেন রোহন। পোস্ট করা ছবি প্রমাণ করল প্রেম ঠিক আগের মতোই আছে দুজনের।

এই ছবি ভাইরাল হয়ছে মুহূর্তে। তার ছবিতে নানান কমেন্ট করেন তার ভক্তরা। নেহার একজন শুভাকাঙ্খী লেখেন. ভালো হয়েছে, তুমি পোস্ট করেছো। তা না হলে লোকে তোমার ডিভার্সোর কথা ভাবছিল। আবার একজন লিখেছেন, তোমার ডিভোর্সের কথা শুনলাম। একজন লেখেন, সদ্য ব্রেকআপ স্টোরি দেখে এলাম। এরা কোন জুটি। একজন লেখেন, ৫ মিনিট আগে ডিভোর্সের ভিডিও দেখলাম। আবার কেউ লেখেন এটা বিশ্বাস করতে পারছি না।

সে যাই হোক, এই ছবি থেকে স্পষ্ট যে আপাতত সম্পর্ক ঠিকই আছে দুজনের। কোনও কারণে হয়তো রোহন নেহার জন্মদিনে উপস্থিত থাকতে পারে নি। তা থেকে সকলে যে ভেবে নিয়েছেল তাঁদের বিচ্ছেদ হচ্ছে, তা একেবারে ভুল। নেহা ও রোহনের প্রেম আগের মতোই হয়েছে। তাদের সম্পর্কে আপাতত কোনও পরিবর্তন হয়নি। তারা দুজনে দিব্য সংসার করছে। তাদের সম্পর্কে কোনও রকম চির ধরেনি। তাদের প্রেম এখনও আছে সেই আগের মতো। এটাই প্রমাণ করল নেহার এই ছবি

 

আরও পড়ুন

বিগ বস ওটিটি ২ লঞ্চের সেটে সলমন খান, ১৭ জুন থেকে শুরু ওটিটি স্ট্রিমিং

পিচ শার্ট- ডেনিম ব্লু জিন্সে বিগ বস ওটিটি ২ লঞ্চের সেটে আগুন ধরালেন সলমন, দেখুন ছবি

আদা শর্মাকে হাতে আঁকা ছবি উপহার অনুরাগীর, আপ্লুত 'দ্য কেরালা স্টোরি'-র অভিনেত্রী

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

O Romeo Banned: ব্যান করা হোক শাহিদ কাপুরের ছবি! নিষেধাজ্ঞা জারি করতে আদালতে ছুটলেন উস্তারার কন্যা
'অধিকার চাওয়ায় ছবি থেকে বাদ', বলিউডের কালো দিক ফাঁস করলেন আমাল মালিক, কী বললেন