পুরোনো তিক্ততা ভুলে প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে হাজির আলিয়া, দেখা মিলল না স্বামী রণবীরের

Published : Feb 13, 2023, 11:17 AM IST
Sidharth Malhotra Kiara Advani Mumbai Reception

সংক্ষিপ্ত

সিদ্ধার্থের প্রাক্তনও নাকি উপস্থিত থাকতে চলেছেন সিড-কিয়ারার রিসেপশনে। জল্পনাকে সত্যি করে পুরোনো তিক্ততা ভুলে বন্ধুত্বকে সম্মান জানিয়ে এদিন সিদ্ধার্থ ও কিয়ারাকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে হাজির হন আলিয়া ভাট।

রূপকথার রাজকীয় বিয়ের উত্তেজনা এখন তুঙ্গে। ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। সেখান থেকে দিল্লির রিসেপশন পার্টি শেষ করে শনিবারই মুম্বইতে ফিরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। রাজকীয় বিয়ের পর মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশন। আগেই শোনা গিয়েছিল ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ের সেন্ট রেগিস পাঁচতারা হোটেলে জমকালো রিসেপশনের আয়োজন করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। সেইমতো গোটা বলিউডকে নিয়েই গ্র্যান্ড রিসেপশন পার্টি দিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়েতে যেহেতু হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিলেন, সেই কারণে রিসেপশনে গোটা বলিউডকেই ডাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। ঠিক সেই মতো বলিউডের প্রায় সকলকে নিয়েই গ্র্যান্ড রিসেপশন পার্টি দিলেন সিদ্ধার্থ ও কিয়ারা।

বলিউডের একাধিক তারকার পছন্দের তালিকায় রয়েছে এই পাঁচতারা হোটেল। শুধু সিদ্ধার্থ-কিয়ারাই নন, এখানেই রিসেপশনের আয়োজন করেছিলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। আসলে এই হোটেলের নিরাপত্তার জন্যই এটি সকলের পছন্দের। মায়ানগরী মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশনে চাঁদের হাট বসতে চলেছে। জানা গিয়েছিল, সিদ্ধার্থের প্রাক্তনও নাকি উপস্থিত থাকতে চলেছেন সিড-কিয়ারার রিসেপশনে। জল্পনাকে সত্যি করে পুরোনো তিক্ততা ভুলে বন্ধুত্বকে সম্মান জানিয়ে এদিন সিদ্ধার্থ ও কিয়ারাকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে হাজির হন আলিয়া ভাট।

 

 

সিদ্ধার্থ ও কিয়ারার গ্র্যান্ড রিসেপশনে হাজির হয়েছিলেন বলি নায়িকা আলিয়া ভাট। এদিন রূপোলি রঙের সিক্যুইন শাড়ি ও স্লিভলেস ব্লাউজে নজর কেড়েছেন নতুন মা আলিয়া ভাট। শাড়ির সঙ্গে ন্যুড মেক আপ খোলা চুলে লাস্যময়ী আলিয়া। তবে আলিয়ার স্বামী রণবীর কাপুরকে দেখা যায়নি রিসেপশনের অনুষ্ঠানে। প্রাক্তন প্রেমিকের বিশেষ দিন বন্ধু অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা গেছে আলিয়াকে। তবে আলিয়া একা নন শাশুড়ি মা নীতু কাপুরও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। জানা গিয়েছে কনেপক্ষের থেকে নিমন্ত্রিত ছিলেন নীতু কাপুর। কিয়ারার সঙ্গে দারুণ সম্পর্ক নীতু কাপুরের। সবুজ -লাল মাল্টিকালারের সালোয়ার স্যুটে নজর কেড়েছেন নীতু কাপুর।

 

 

 উল্লেখ্য,  আলিয়া ও সিদ্ধার্থর সম্পর্ক নিয়ে একটা সময় কম জলঘোলা হয়নি। সকলেই জানেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন সিদ্ধার্থ ও আলিয়া। এবং তারপর বেশ দীর্ঘ সময় তারা সম্পর্কে ছিলেন। যদি সেই সম্পর্কে ভাটা পড়তেই যে যার মতো এগিয়ে যান। বর্তমানে বিয়ে সন্তান সব নিয়ে বেজায় ব্যস্ত আলিয়া ভাট। অন্যদিকে সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কিয়ারা ও সিদ্ধার্থ।হিন্দু রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আদবানি। সিড ও কিয়ারার বিয়ের ছবি নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করে আলিয়া ভাট লেখেন, দুজনকেই অনেক শুভেচ্ছা,সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি । তবে স্বামীর প্রাক্তন আলিয়াকে ভীষণই ভালবাসেন কিয়ারা। এমনকী নিজেদের ব্রাইডস মেড করারও ইচ্ছা প্রকাশ করেছিলেন কফি উইথ করণ-এ। শেষমেষ প্রাক্তনের বিয়েতে আলিয়ার উপস্থিতি সকলের নজর কেড়েছে।

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক