Shah Rukh Khan: ৭ সেপ্টেম্বর আসছেন শাহরুখ খান, ‘জওয়ান’ দেখে উচ্ছ্বসিত ভারতীয় সেন্সর বোর্ড

Published : Aug 25, 2023, 10:28 AM IST
Shah Rukh Khan

সংক্ষিপ্ত

জুনের ১০ তারিখে মারকাটারি ট্রেলারের পর ৭ সেপ্টেম্বর গোটা ছবি নিয়ে ভারতের কোণায় কোণায় হাজির হচ্ছেন বলিউড বাদশা কিং খান। তার আগে পর্যন্ত অস্থির হয়ে ওঠা দর্শকদের জন্য ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’! 

হিংসাত্মক সিনে পড়েছে কাঁচি, বাদ পড়েছে বেশ কিছু উত্তেজক সংলাপও। তার পরেও পরিচালক অ্যাটলি-র সিনেমা ‘জওয়ান’ নিয়ে বেশ উত্তেজিত ভারতীয় সেন্সর বোর্ড। শাহরুখ খানকে মূল চরিত্রে রাখা এই সিনেমা বক্স অফিসের টার্গেট ছাড়িয়ে দর্শকদের মধ্যে ধুন্ধুমার ফেলে দেবে বলে আশা করছেন প্রযোজকরা। জুনের ১০ তারিখে মারকাটারি ট্রেলারের পর ৭ সেপ্টেম্বর গোটা ছবি নিয়ে ভারতের কোণায় কোণায় হাজির হচ্ছেন বলিউড বাদশা কিং খান। তার আগে পর্যন্ত অস্থির হয়ে ওঠা দর্শকদের জন্য ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’!

শাহরুখ খান আর নয়নতারা ছাড়াও এই সিনেমায় নজর কাড়বেন বিজয় সেতুপতি, সুনীল গ্রোভার, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা এবং অবশ্যই দীপিকা পাড়ুকোন। ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে অ্যাকশন থ্রিলার ‘জওয়ান’। তার আগে জানা গেল, সেন্সর বোর্ডের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে এই আসন্ন ছবি। রোমহর্ষক মুহূর্তের জন্য এই সিনেমার দারুণ প্রশংসা করেছেন সেন্সর বোর্ডের কর্তারা। কিং খানের ‘জওয়ান’ বক্স অফিসে সুনামি ফেলে দেবে বলেই মনে করছেন মেনস্ট্রিম ছবির ভক্তরা।

ইতিমধ্যেই ছবির পোস্টার এবং ট্রেলার দেখে তুলকালাম লেগে গেছে সিনেমাপ্রেমীদের মধ্যে। দক্ষিণ ভারতীয় প্রেক্ষাপট, আলোর কারিগরি, ধামাকাদার শব্দের ইতিউতি, নারী-পুরুষের মিলিত ধুন্ধুমার অ্যাকশন সিকোয়েন্স, লাল বুক-চেরা শার্টে শাহরুখের নাচ, আর ন্যাড়া মাথায় তাঁর রাগত মুখ এক সুউচ্চ আশার পাহাড় তৈরি করে দিয়েছে অপেক্ষারত মানুষের মনে। পত্নী গৌরী খানের প্রযোজনায় কিং খানের নয়া ছবি কতটা হৃদয় জিতে নিতে পারবে, তার প্রমাণ দেবে সেপ্টেম্বরের বক্স অফিস রিপোর্ট।
 

 

আরও পড়ুন-

‘মিয়াঁ বিবি রাজি, তো…’ কাজী নিশাত হুসেন পুরুষতান্ত্রিক মুসলমান সমাজে নিয়ে এসেছেন বিরাট বদল
'ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা...' বোনের জন্মদিনে এ কি লিখলেন স্বস্তিকা মুখোপাধ্যায়!!
Weather News: জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, শুক্রবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত
Rajpal Yadav: তিহার জেলে রাজপাল যাদব! নিজে গিয়েই করলেন আত্মসমর্পণ, নেপথ্যে কারণ কী?