মালতির প্রথম ক্রিসমাস, বড়দিনের প্রস্তুতিতে ব্যস্ত নিক-প্রিয়ঙ্কা, মেয়েকে নিয়ে আদুরে ছবি পোস্ট দেশি গার্লের

Published : Dec 20, 2022, 10:40 AM ISTUpdated : Dec 20, 2022, 10:42 AM IST
Priyanka Chopra

সংক্ষিপ্ত

ইতিমধ্যেই প্রি-ক্রিসমাস সেলিব্রেশনে ব্যস্ত তারকারা। সেই তালিকায় রয়েছেন নিক ও প্রিয়ঙ্কা। জোনাস পরিবারে শুরু হয়ে গেছে ক্রিসমাস সেলিব্রেশন। বড়দিনের ছবি শেয়ার করেছেন নিক ও প্রিয়ঙ্কা। যা ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

শহর জুড়ে এখন ক্রিসমাসের মুড। উৎসবের মরশুমে নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়াও রয়েছেন ক্রিসমাস মুডে। আর মাত্র কয়েকদিন তারপরই শুরু হয়ে যাবে ক্রিসমাস সেলিব্রেশন। যদিও ইতিমধ্যেই প্রি-ক্রিসমাস সেলিব্রেশনে ব্যস্ত তারকারা। সেই তালিকায় রয়েছেন নিক ও প্রিয়ঙ্কা। জোনাস পরিবারে শুরু হয়ে গেছে ক্রিসমাস সেলিব্রেশন। বড়দিনের ছবি শেয়ার করেছেন নিক ও প্রিয়ঙ্কা। যা ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের এবছর প্রথম ক্রিসমাস। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন প্রিয়ঙ্কা, সেখানেই মেয়ের সঙ্গে সময় কাটানোর ছবি ধরা পড়েছে। মেয়েকে কোলে নিয়ে বেরিয়েছেন প্রিয়ঙ্কা। ক্রিসমাস মুডে মালতিকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সাদা রঙের সোয়েটার, হলুদ টুপি পরে দেখা গেছে মালতিকে। মেয়ের ছবি ফাঁস করলেও মুখ দেখাতে এখনই রাজি নন জোনাস দম্পতি। মেয়ের মুখে ইমোজি দিলে আড়াল করেই মালতী মেরি চোপড়া জোনাসের ছবি দিলেন প্রিয়ঙ্কা চোপড়া। অন্য এক ছবিতে মিরর সেলফিতে নজর কেড়েছেন প্রিয়ঙ্কা, পিছনে দেখা গিয়েছে নিক জোনাসকে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পারফেক্ট শীতকাল। আমার স্বামী মিরর সেলফি তোলার জন্য প্রচন্ড আগ্রহী’।

 

 

 

সর্বদাই শিরোনামে থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। এমনকী স্টাইল স্টেটমেন্টেও জুড়ি মেলা ভার প্রিয়ঙ্কার। নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে দীর্ঘদিন ধরে লস অ্যাঞ্জেলসে রয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা। বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। বাবা হওয়ার খুশিতে আপ্লুত নিক জোনাস।  চলতি বছরের ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। মা হওয়ার পর থেকেই সর্বদাই তিনি শিরোনামে, আসলে কীভাবে শিরোনামে থাকতে হয় তা মনে হয় প্রিয়ঙ্কার থেকে ভাল আর কেউ জানেন না। নেটিজেনদের নজর কাড়তে কিছু না কিছু করেই চলেছেন প্রিয়ঙ্কা চোপড়া। এই মুহূর্তে প্রিয়ঙ্কার হাতে একগুচ্ছ নতুন প্রোজেক্ট রয়েছে। হলিউড সিনেমা ইটস অল কামিং ব্যাক টু মি আর এন্ডিং থিংস-এ অভিনয় করছেন প্রিয়ঙ্কা চোপড়া। সম্ভবত ২০২৩-এর শুরুতেই বলিউড সিনেমা জি লে জারা -র কাজও শুরু করবেন দেশি গার্ল। এছাড়াও ওটিটি ডেবিউ হওয়ার কথা রুসো ব্রাদার্সের সিটাডেল দিয়ে।

আরও পড়ুন-

মনোকিনিতে উন্মুক্ত শরীরের অর্ধাংশ, দুবাইয়ে ইয়টের উপর শুয়ে ছুটি কাটাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া

বাড়ি ফিরেই মাটিতে শুয়ে পড়ে এ কী করলেন প্রিয়ঙ্কা, চোখ সরাতে পারছেন না নিক জোনাস

ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে দেশি খাবার খাচ্ছেন প্রিয়ঙ্কা, মেনুতে কী কী ছিল জানেন?

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক